কি মধু আছে এই ব্যবসার মধ্যে ?

জেনে নিন মাটিকাটা সিন্ডিকেট কেনো অপ্রতিরোধ্য

২৯ জানুয়ারি, ২০২৪ | ১২:৪২ পূর্বাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রতি বছর শীত মৌসুমে শুরু হয় কৃষি জমি সহ পুকুর খননের নামে মাটি কাটা এবং মাটি বিক্রয়ের হিড়িক। পুলিশ,প্রশাসন,সাংবাদিক, জনগণ সকলেই এদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায়, তবুও দমানো যায়না কেনো এই মাটিকাটা ? আর অবৈধ ভাবে মাটি কাটার কারনে প্রতি মৌসুমে অনেক মাটি ব্যবসায়ী ধরা পড়ে লক্ষ লক্ষ টাকা জরিমানা ও জেল হয়, তার পরেও রিক্স নিয়ে কিসের তাড়নায় এই ব্যবসায় অপ্রতিরোধ্য? আসুন জেনে নিই কি মধু আছে এই ব্যবসার ভেতরে" একটি সরেজমিন সমীক্ষায় জানা যায়- মাটি কাটতে প্রয়জন হয় একটি ভেকু,আট থেকে দশটা মাটি পরিবহনের ট্রাক্টর। যদি দশটা ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করা হয় তাহলে তারা সারা দিনে বা রাতে ১৬০ গাড়ি মাটি পরিবহন বা বিক্রয় করতে পারবে। আর এই ১৬০ গাড়ি মাটি বিক্রয় করতে ট্রাক্টর ভাড়া, তেল খরজ,ও ড্রাইভার সর্বো মোট পরিবহন করতে খরজ হবে ৫২, ০০০/- টাকা। আর মাটি কাটতে " ভেকু " খরজ হবে সর্বমোট ১২,০০০/- টাকা। তাহলে একদিনে ১৬০ গাড়ি মাটি বিক্রয় করতে মোট খরজের পরিমান= ৬৪,০০০/- টাকা। এখন দেখুন ১৬০ গাড়ি মাটির দাম আসে ১৫০,০০০/- টাকা থেকে ১৭০,০০০/- টাকা। তাহলে একদিন মাটি কাটলে প্রায় এক লক্ষ টাকা ব্যবসা হয়। তাহলে বুঝতে পেরেছেন কেনো এই ব্যবসা অপ্রতিরোধ্য, কি মধু আছে এই মাটি কাঁটায়? এই দেশে আর কি ব্যবসা আছে যেখানে প্রতিদিন এক লক্ষ টাকা আয় করা যায়। যদিও বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনা আইনে কৃষি জমির মাটি কাটা বা অনুমতি ছাড়া পুকুর খননের নামে মাটি বিক্রয় সম্পূর্ন দণ্ডনীয় অপরাধ।। তার পরেও টাকার কাছে সব মহলই অন্ধ হয়ে থাকেন আর দিন দিন ধ্বংস হচ্ছে কৃষি জমি ও পলি মাটি। মুলত যে প্রকৃয়ায় এই মাটির ব্যবসাটা করা হয় তা সম্পূর্ণ অনিয়ম দুর্নীতি, প্রতিটা ইউনিয়ন ও গ্রামে প্রকাশ্যে চলছে এই মাটিকাটার মহা উৎসব।। এই উৎসব কোনো ভাবেই থামবে না,কারন প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উড়ছে এই অবৈধ মাটি কাটা সিন্ডিকেটের ব্যবসায়। বিঃদ্রঃ যে হিসাব দেওয়া হলো, সেটা ছোট আকারে যারা এই মাটি কাটে তাদের হিসাব,যে যতো বড়ো আকারে করে তাদের আয় আরো দ্বিগুণ, আর এই অবৈধ মাটিকাটার অবৈধ টাকা খাচ্ছেন সব মহলই কম বেশি ভাগ পাচ্ছেন।।