৭ জানুয়ারির ডামী নির্বাচন বাতিলের দাবীতে সখীপুরে বিএনপির কালো পতাকা মিছিল

৩০ জানুয়ারি, ২০২৪ | ৪:২২ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু,সাধারণ সম্পাদক আবদুল বাছেদ,পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদের নেতৃত্বে প্রায় শতাধিক দলীয় নেতাকর্মী অংশ নেন। সখীপুর মুজিব কলেজ রোডে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় হতে নেতাকর্মীরা কালো পতাকা হাতে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি মূল সড়কে বের হলেই সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মিছিলটির সামনে থেকে বাঁধা দেন। পরে বিএনপির নেতাকর্মীরা পিছু হটে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তাদের কর্মসূচী সমাপ্তি ঘোষণা করেন।