তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সকল ক্রীড়াবিদ দেশ ও জাতির অহংকার এই শ্লোগান নিয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ ফেব্রুয়ারী দিন ব্যাপী তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে তেঁতুলঝোড়া প্রাইমারি স্কুল এন্ড কলেজ মাঠে, শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এসময় তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫৩ টি দল অংশ গ্রহণ করেছেন।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বক্তব্যের শুরুতে প্রধান অতিথি ফেব্রুয়ারি মাসে শিশুদের মাঝে একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফরোজা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ গণ্যমান্যব্যক্তিবর্গ, ছাএ ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিতঅতিথিরা।
যে সকল বিদ্যালয় অংশ গ্রহণ করেছেন, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিণধরা সরকারী প্রাথমিক বিদ্যলায়, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।