শৈলকূপায় আইনশৃঙ্খলা বাহিনীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত
১৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৩১ অপরাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন
সামাজিক সম্প্রীতি বৃদ্ধি আইন-শৃঙখলা সমুন্নত রাখার পূর্বশর্ত। ১২/০২/২০২৪ তারিখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের রত্নাট গ্রামে রত্নাট-বগুড়া প্রাইমারি স্কুল মাঠে শৈলকুপা থানা পুলিশের আয়োজনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল-আহসান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মহিদুর রহমান।
সিনিয়র সহকারী পুলিশ (শৈলকুপা সার্কেল) জনাব অমিত কুমার বর্মণ,সহ ১০ নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম ও স্থানীয় সামাজিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম চৌধুরী।