চেকে ২৫ হাজারের আগে ৪ লাখ বসিয়ে সরকারি টাকা আত্নসাতের জালিয়াতি মামলা
কুড়িগ্রামে সরকারি টাকা অত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম ও বেলগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ জুলহক সরকার বিদ্যুৎএর নামে মামলা হয়েছে। এক সপ্তাহ আগে এই মামলা হলেও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।এই বিষয়ে জেলা প্রশাসক বলেন আমরা তদন্তে কমিটি গঠন করেছি। এবং তিনি আরও বলছেন, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে খুব তারাতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম সদর থানায় গেল ৬ ফেব্রুয়ারি চেক জালিয়াতির মামলা করেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের হিসাব সহকারী কর্মকর্তা আব্দুল হাকিম। মামলার এজাহার থেকে জানা যায়, আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইভি ট্রেডার্সের স্বত্বাধিকারী। সরকারি একটি উন্নয়ন প্রকল্পের কাজ পান তিনি। তিনি গত ৩০ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও স্বাক্ষরিত একটি ২৫ হাজার টাকার চেক তার হাতে হস্তান্তর করা হয়। তিনি চেকটিতে ২৫ হাজারের আগে ৪ লাখ বসিয়ে মোট ৪ লাখ ২৫ হাজার টাকা উত্তোলনের জন্য জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখায় জুলহক সরকারকে পাঠান। চেকটি যাচাই করে সন্দেহ হলে উল্লেখিত অ্যাকাউন্টে জমা না করে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যাংকটির ব্যবস্থাপক মিতালি রানী। উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে, তাদের দুইজনের এরকম আরও অনেক অপকর্মের প্রমাণ পায়।