সখীপুর আবাসিক মহিলা কলেজে এমপির সংবর্ধনা ও নবীন বরণ
টাংগাইলের সখিপুরের অন্যতম শ্রেষ্ঠ মহিলা বিদ্যাপীঠ সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজের মেধা ভিত্তিক ছাত্রী সংসদ আয়োজিত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো,টাঙ্গাইল ৮ বাসাইল- সখীপুর আসনের নব নির্বাচিত এমপি ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এমপি পুত্র অনুপম শাজাহান জয়কে বিশাল সংবর্ধনা ও কলেজের নবাগত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান। ১৬ই ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেল ৩ টায় মহিলা কলেজ ক্যাম্পাসে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান মন্ত্রী’র বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল ০৮ বাসাইল- সখিপুর আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। আজ ছিলো অনুপম শাহজাহান জয় এমপি’র শুভ বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে এমপি জয় ও তাঁর সহধর্মিণী তামান্না মহসীন মৌকে বিশেষ শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দর কামাল লেবু, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান, সাবেক সদস্য টাংগাইল জেলা পরিষদ ও সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া বাদল, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবু সাঈদ আজাদ, সখিপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান,বর্তমান অধ্যক্ষ আব্দুর রউফ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ওস্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর ফেরদৌস । এছাড়াও সখিপুর প্রেসক্লাব,সখিপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ । মহিলা কলেজ ছাত্রীদের অংশ গ্রহণে দলীয় নৃত্যের মধ্য দিয়ে অতিথিদেরকে বরণ করে নেওয়া হয়। পুরো কলেজ মাঠ পরিপূর্ণ ছিলো দর্শকদের উপস্থিতি। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান মন মাতানো গান পরিবেশন করছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সহ বাংলাদেশের অন্যতম প্রখ্যাত গায়ক হৃদয় খান।