সাভারে ওয়াসিল উদ্দিন পাঠাগারের উদ্যোগে তেঁতুলঝোড়া বইমেলা ২০২৪ উদ্বোধন
ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে সপ্তাহব্যাপী তেঁতুলঝোড়া বইমেলা ২০২৪ এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল ও ঈদগাহ মাঠ প্রাক্তনে এই বই মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেঁতুলঝোড়া বইমেলা ২০২৪ এর উদ্বোধন করে, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এম,পি।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ড.রফিকুল ইসলাম মোল্লা, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী।
এবারের বইমেলায় শিশু কিশোরসহ সব বয়সী পাঠকদের জন্য বিভিন্ন প্রকাশনের অসংখ্য স্টল রয়েছে। এ সময় বক্তারা বই পড়ার প্রতি গুরুত্ব দিয়ে ‘বইমেলার তাৎপর্য তুলে ধরেন।
তেঁতুলঝোড়া বইমেলা ২০২৪ এর উদ্বোধনের শুরুতে, ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়, এর পর কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত’ সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই বেলুন উড়িয়ে বইমেলা টির উদ্বোধন শুভেচ্ছা বিনিময় ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ও উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুব লীগের অসংখ্য নেতা কর্মী ও স্কুলের ছাত্র ছাত্রীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।