কুড়িগ্রামে পাথরবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত
২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:১৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম , দৈনিক বাংলাখবর প্রতিদিন
মোঃ মাহবুবুর রহমান বসুনিয়া কুড়িগ্রামে পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো, পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে সাদনাম সাদিক এবং পৌর শহরের গড়ের পাড় এলাকার নুরুল ইসলামের ছেলে হাজ্জাজ বিন হিমু। তারা দুজনই কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।