পিতা হত্যাকান্ডের পলাতক আসামী সখীপুর থানার চৌকস পুলিশের জালে আটক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ২:২৯ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পিতা হত্যার একমাত্র আসামি খুনীপুত্রকে হত্যাকান্ডের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে গ্রেফতার করতে সক্ষম হলেন, সখীপুর থানার চৌকস পুলিশ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজার এলাকা থেকে বাবা হত্যার অভিযুক্ত পলাতক একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার(২৭ফেব্রুয়ারি) অবশেষে বাবা হত্যায় অভিযুক্ত মাদকাসক্ত খুনীপুত্র ওয়াহেদ (৩২) কে হত্যাকান্ডের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আনুমানিক বেলা ১টার দিকে সখীপুর থানা পুলিশের চৌকস একটি দল সাগরদিঘী থেকে গ্রেফতার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত জানান,ঘটনার পর থেকে পলাতক ওয়াহেদকে গ্রেফতার করতে জুড়ালো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় সাগরদিঘী বাজার এলাকায় অবস্থান করে তাকে আটক করতে সক্ষম হই।গত রবিবার তার বাবাকে নিজ বসতবাড়িতে হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামি ছিলেন সে। এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান "দৈনিক বাংলা খবর প্রতিদিন" প্রতিবেদকে হত্যা মামলার অভিযুক্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।