এনায়েতপুরে ১০৯ তম ওরশ শরীফের প্রস্তুতি কাজ চলমান

২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:২৬ অপরাহ্ণ
চৌহালী (সিরাজগঞ্জ), প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রতি বছরের ন্যয় এ বছর ও আসছে ১৮ ই ফাল্গুন মহা পবিএ ওরস শরীফ উপলক্ষে এনায়েতপুর কেজি মোর-মন্ডলপাড়া ও এনায়েতপুর দরবারের গেট এর কাজে ব্যস্ত কর্মীরা। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবস্থিত বিশ্বশান্তি মঞ্জিল এনায়েতপুর দরবার শরিফে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হজরত খাজা শাহ সুফী ইউনুস আলী (রহ:)-এর ১০৯তম মহাপবিত্র ওরস শরীফ আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে। ওরস উপলক্ষে তিন দিন ধরে চলবে দোয়া, দরুদ, নফল নামাজ ও ধর্মীয় আলোচনা। শনিবার (২ মার্চ) আখেরি মুনাজাতের মধ্য দিয়ে এই ধর্মীয় সমাবেশের সমাপ্তি হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওরসের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে। দরবার শরিফের প্রতিটি গেটে ক্লোজ সার্কিট ক্যামেরা, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্য থাকবে।