সূর্যমুখীর ক্যাম্পাস খুবি

২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২২ অপরাহ্ণ
মোস্তফা কামাল,খুবি প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্য অন্যতম নান্দনিক বিশ্ববিদ্যালয়। এবার সেই সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণের সূর্যমুখী ফুল। এই ফুল দেখতে বা ফুলের সাথে ছবি তুলতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছুটে আসছেন ভ্রমণ পীপাসুরা, প্রত্যেক দিন শত শত মানুষ ভিড় করছে এই নান্দনিক সূর্যমুখী ফুল দেখতে এবং ছবি তুলতে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সূর্যমুখীর বাগান গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম যে বাগানটি সবার নজর কাড়ে সেটি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি পাশে,পরের গুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এর সামনে ও পাশে দুটি বাগান। পাশেই ৩নং একাডেমিক বিল্ডিং এর সামনে পুকুরপাড় ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন এই সূর্যমুখী। এছাড়াও বিশ্ববিদ্যালয় মেয়েদের হল গুলো ভিতরেও লাগানো হয়েছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল ছাড়াও বিশ্ববিদ্যালয় বিভন্ন জায়গায় ফুটে আছে বিভিন্ন ধুরনের ফুল, যেসব ফুল ঘুরতে আসা মানুষদের আকর্ষন করে। এসব ফুল দেখতে বিশ্ববিদ্যালয়টিতে ঘুরতে আসছেন শহরের বিভন্ন প্রান্তের মানুষ।