রাজারহাটে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত ১

২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে চলন্ত ট্রেনের ধাক্কায় ভারতী রানী(৫০) নামের এক নারী নিহত হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে দশঘটিকায় রাজারহাট রেলস্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনে ধাক্কায় ঘটনাস্হলেই নিহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান সুন্দরগ্রাম পুটিকাটা নিজ বাড়ী থেকে বের হয়ে মুঠোফোনে কথা বলা অবস্থায় অসাবধানতায় আমেরতল নামকস্থানে রেললাইন ক্রস করতে গেলে চলন্ত কমিউটার ট্রেনের ধাক্কায় রেললাইনের রেলিংএ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলে নিহত হন। নিহত ভারতী রানী রাজারহাট সদর ইউপির দীনাপুটিকাটা গ্রামের স্কুল শিক্ষক গোবিন্দ চন্দ্রের স্ত্রী।পরে স্থানীয়রা ভারতী রানীর মরদেহ বাড়ীতে নিয়ে আসে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।