হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দড়িচর বাজার ইউনিয়ন ভূমি অফিস চত্বর থেকে র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন গলিতে প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মফিজুল ইসলাম গনি, ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসমাইল মিয়া সহ পরিষদের কর্মচারীবৃন্দ সহ স্থানীয়রা এ সময় র্যালী যোগ দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করেছে। সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।