ঝিনাইদহে গৃহ’বধূ মঞ্জু’রী’র মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মা’ন’ববন্ধন
২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৪৩ অপরাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন
ঝিনাইদহে গৃহ'বধূ মঞ্জু'রী অধিকারী’র মৃ"ত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে মৃ'ত গৃহবধুর স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মঞ্জুরীর পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন, মঞ্জু'রীর স্বজন শ্বাশতী অধিকারী,সাদ্দাম,সুনিল, আজিজুল রহমান,সাথী,বিথী, রোকেয়াসহ অন্যান্যরা। সেসময় বক্তারা অভিযোগ করে বলেন, মঞ্জুরী অধিকারীকে তার স্বামী ইমন দাস নেশা'জাতীয় দ্র'ব্য খাইয়ে গলা টিপে হত্যা করে আত্মহ'ত্যা বলে চালানোর চেষ্টা করছে। তাই মৃ'ত্যুর সঠিক কারণ বের করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।গত ১৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর মধ্যপাড়ার একটি ভাড়া বাসা থেকে মুঞ্জরী রানীর মৃ'তদেহ উ'দ্ধার করে পুলিশ।