তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে পেটালেন ইউপি চেয়ারম্যান
ঘটনাটি ঘটেছে ২ মার্চ শনিবার বিকেলে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড জেলখানা মোড়ে বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার বাসায়। ওই ঘটনায় ভুক্তভোগী আহত প্রবাসীর স্ত্রীর নাম জেসমিন আক্তার,স্বামী দুবাই প্রবাসী লাভলু মিয়া। এ ঘটনায় আহত জেসমিন আক্তার এখন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।নির্যাতিত জেসমিন আক্তারের সাথে কথা বলে ও থানায় লিখিত অভিযোগের সূত্রে ঘটনার বিবরণে জানা যায়,অভিযুক্ত চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার মেয়ে ও নির্যাতিত জেসমিন আক্তারের মেয়ে উভয়ই স্থানীয় একটি প্রাইভেট স্কুলে একই শ্রেণী পড়ুয়া। চেয়ারম্যানের মেয়ে অজ্ঞাত কোন এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আর সেই জন্য জেসমিনের মেয়েকে চেয়ারম্যান ও তার স্ত্রী সন্দেহ করেন যে,জেসমিনের মেয়েই এই বিষয়ে তার মেয়েকে সহযোগিতা করেন বলে। এ নিয়ে ওই স্কুলে গিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সামনে জেসমিনের মেয়েকে চেয়ারম্যানের স্ত্রী গিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।আর সেই বিষয়টি নিয়ে কথা বলতে ২ মার্চ বিকেল আনুমানিক ৩ টার দিকে প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার চেয়ারম্যানের বাসায় গেলে,প্রথমে চেয়ারম্যানের স্ত্রী জেসমিন আক্তারকে অশ্লীল গালিগালাজ করতে করতে জোর করে ঘরে আটকে মারধর করতে চেষ্টা করেন। পরে জেসমিন আক্তার চেয়ারম্যানের স্ত্রীর হাত থেকে কোনরকম নিজেকে ছাড়িয়ে আসার সময় চেয়ারম্যান নূরে আলম মুক্তা ও পাশের ভাড়াটিয়া রকিবুল আলম রুবেল নামক এক বিদ্যুৎ মিস্ত্রি মিলে জেসমিন আক্তারকে অশ্লীল গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে জেসমিন আক্তারকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। জেসমিন আক্তারের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আহত প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার এখন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।