সখীপুরে ৪ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করলেন সখীপুর থানা পুলিশ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে কলা বাগানের ভিতরে জুয়া খেলারত অবস্থায় ৪জন জুয়াড়িকে আটক করেছে সখীপুর থানা পুলিশ। সোমবার( ৪মার্চ)বিকেল আনুমানিক ৬টার দিকে কাকড়াজান ইউনিয়ন পরিষদের কাছেই বাংলাদেশ ব্যুরো শাখা অফিসের পশ্চিম দিকে করিম মিয়ার কলা বাগানের ভিতরে মাদুর পেতে জুয়ার আসর বসিয়ে তারা জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত এসআই ফজলুল হকের নেতৃত্বে টহল পুলিশের দল জুয়া খেলারত অবস্থায় কিছু টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটকৃত আসামিদের মধ্যে ঘাটাইল উপজেলার আবুল কাশেমের ছেলে আনিছ মিয়া(৩২),সখীপুর বড়চওনা ইউনিয়নের বিন্নরী পাড়া আলীমুদ্দিনের ছেলে রমজান(৪০),ইন্দারজানি শিরিচালা এলাকার বাছেদ মিয়ার ছেলে হালিম এবং ইন্দারজানি এলাকার সাবেক মেম্বার আবু ছাইদ মিয়ার ছেলে মঞ্জুরুল মোর্শেদ (৪২)কে আটক করেন পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা জুয়া খেলার দায় স্বীকার করলে থানায় মামলা করা হয়। প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সনের জুয়া আইনে ৩/৪ ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান ,গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে।অবৈধ জুয়া খেলা বন্ধে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।