বাচ্চারা কি শিখছে, পড়া-লেখা আদৌও আছে ?

বিতর্কিত নতুন কারিকুলামের প্রথম বছর ও অভিভাবকদের মুল্যায়ন

১২ মার্চ, ২০২৪ | ১১:১৫ পূর্বাহ্ণ
মোঃ আমিরুল ইসলাম, কলামিস্ট , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বহুল বিতর্কিত নতুন কারিকুলামের একটি বছর পার হয়েছে। অভিভাবকেরা গত অক্টোবর থেকে মুল্যায়ন করে আসছে এবং চুলছেড়া বিশ্লেষন করছে তাদের বাচ্চাদের দিয়ে। তারা মাঝে মধ্যে স্কুলের সামনে, প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে প্রতিবাদ করেছে। এটা ছিল একটা সামাজিক আন্দোলন। তারা উচ্চকন্ঠে বলার চেষ্ঠা করেছে যে, শিক্ষা অধিদপ্তর যা করছে তা ঠিক করছে না। তাদের বাচ্চাদের একটা শ্রমিক শ্রেনী তৈরী করছে নীতিনির্ধারকেরা। এর সাথে এদেশের বহু বিজ্ঞ লোকেরা একমত পোষন করেছে। কিন্তু সরকার এই কথাগুলো শুনার চেষ্ঠা করে নাই। বরং ওল্টা রাজনৈতিক রং দিয়েছে। সাবেক শিক্ষা মন্ত্রি একেবারে বাজে ভাবে অভিভাবকদের সমালোচনা করেছে। তিনি বলেছেন এটা উন্নত দেশ থেকে এনে উন্নত জাতি গঠনের জন্য দেওয়া হয়েছে। কিন্তু উন্নত দেশ হলে তো, যে অভিভাবকরা রাস্তায় নেমেছে তাদের কথা আগে শুনত। উনি কেন শুনলেন না? এটা কি জাতি হিসাবে আমাদের দেওলিয়ার পরিচয় দেয় না? এই সামাজিক আন্দোলন উন্নত দেশ হলে আগে জানার চেষ্টা করত কি চায় এই অভিভাবকরা এবং তাদের পরামর্শ নিত। আসলে আমরা উন্নত দেশের স্বপ্ন দেখি এবং বলি। কিন্তু তাদের আচার-আচরন, কৃষ্টি-কালচার কোনটাই পালন করি না। যে ভাষার জন্য জীবন দিয়েছিল আমাদের দামাল ছেলেরা, তাদের সম্মান জানানোর জন্য যে স্মৃতি স্তম্ভ তৈরী করা হয়েছিল, সেই শহীদ মিনারের পাদদেশে এই অভিভাবকরা ১৪ই নভেম্বর-২৩ইং তারিখে সমবেত হয়েছিল নতুন কারিকুলাম মুল্যায়নের অনুভুতি প্রকাশ করার জন্য। অনেক নাটক হয়েছিল সেদিন। এই আন্দোলনের যারা অগ্রনী ভুমিকা পালন করেছিল তাদের অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছিল এবং আটক করেছিল। যা একটা ন্যাক্কার জনক অধ্যায় রচনা করেছিল সেদিন। হঠাৎ করে সরকার এত ভয় পেয়ে গেল যে সমাজের একটা ক্ষুদ্র অংশের অবস্থানকে সহ্য করতে পারেনি। শিক্ষা সবার জন্য, শুধু উচ্চবিত্তের জন্য নয়। কয়েকটি সাধারন দাবি নিয়ে এই অভিভাবকরা রাস্তায় নেমেছিল। বাতিল না করতে পারলে সংস্কার করা সম্ভব। অভিভাবকদের দাবির মধ্যে কয়েকটি দাবি তুলে ধরলাম। “পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে হবে” নতুন একটি শিক্ষা ব্যবস্থা তথা নতুন কারিকুলাম যা আমাদের সন্তানদের শিক্ষার ভীত নষ্ট করে দিচ্ছে। যেখানে শিক্ষকরা নিজেরা ভালো করে বুঝতে পারে না, সেখানে ছাত্রছাত্রীদের কি পাঠদান করাবে তাহা প্রশ্ন বিদ্ধ। প্রথমে কাঠামো তৈরি করে তারপর এটা কয়েকটি বিষয়ের উপর চালু করা উচিৎ ছিল। পরীক্ষা পদ্ধতি ছাড়া মেধা মুল্যায়নের মত বিষয় টি অবশ্যই কতৃপক্ষকে সতর্ক হওয়া উচিৎ ছিল। যেখানে পরীক্ষার জন্য বই পড়তে চাইতো না, সেখানে বাচ্চারা পরীক্ষাহীন লেখাপড়ায় বইয়ের সাথে কোন সম্পর্ক রাখবে না। তারা এখন মোবাইল, ট্যাব এগুলো নিয়ে ব্য¯ত থাকে। শিক্ষকরা ইন্টারনেট থেকে সব লিখে আনতে বলে। যেখানে সারা বিশ্ব ডিভাইস থেকে বাচ্চাদের দুরে রাখার চেষ্ঠা করে যাচ্ছে, সেখানে আমরা উৎসাহিত করছি এগুলো ব্যবহার করার জন্য। ডিভাইস আশক্তি এমন একটি বিষয় যা ড্রাগের থেকেও ভয়ংকর। “মেধা যাচাই হবে নম্বরের ভিত্তিতে” নম্বরের ভিত্তিতে মেধা যাচাই করা আমাদের এই অঞ্চলের দেশ গুলো একটি অন্যতম বিষয়। সেখানে আমরা ত্রিভুজ, চতুভর্‚জ, বৃত্ত দিয়ে মেধা যাচাই করছি। আমরা নিশ্চই বোকা বা বধির নই যে আমাদের সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করতে হবে। পৃথিবীতে কোন দেশের সুস্থ মানসিকতার কাউকে এই পদ্ধতি দিয়ে চিহ্নিত করা যায় না। এটা আমাদের নতুন শিক্ষা ব্যবস্থার বিকৃত ব্যবস্থা। "সকল ব্যবহারিক বিষয় স্কুল থেকে সম্পন্ন করতে হবে” ব্যবহারিক নামক এক ধরনের যন্ত্রনা চালু করা হয়েছে। যা প্রতিটি অভিভাবক কে এই নরকে জ্বলতে হচ্ছে। বাসা থেকে রান্না করা, বিভিন্ন ধরনে উপকরন যেমন গাছ লাগানো, টব বানানো, পতুল বানানো সহ আরও অনেক কিছু করে আনতে হয় বাচ্চাদের। এগুলো মুলত বাচ্চাদের মায়েরা করে দেন। এই প্রকৃতির ব্যবহারিক কোন উপকারে আসবে না। তাই সমস্ত ব্যবহারিক স্কুল থেকে সম্পুর্ন করতে হবে। বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে অনেক আশা ছিল যে, তিনি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবেন। এই লক্ষ্যে তিনি আশা কথা শুনিয়েছিলেন। দেখি কি করেন। এই প্রধান দাবি গুলোর মধ্যে কি এমন ভংয়কর বিষয় ছিল যে, কোন পরিবর্তন করা যাবে না এই কারিকুলাম। এরজন্য এমন একটি সামাজিক আন্দোলন যা দমন করার প্রয়োজন হয়ে পড়লো। প্রতিটি ঊন্নত দেশে সামাজিক আন্দোলনকে রাষ্ট্র গঠনের মুল ভিত্তি ধরা হয়। আর আমাদের দেশে সরকার ভয় পায়। এটাই আমাদের উন্নত বিশ্বের অভিধান। আমরা আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা বুঝবেন সাধারন অভিভাবকদের কান্না। এখন মনে হয় আমরা হতভাগা জাতিতে পরিনত হয়ে গেছি। এখনো সময় আছে মাননীয় প্রধানমন্ত্রী এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান। তা না হলে এই জাতি দিয়ে আর যাই হোক স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।