"পাশে থাকার প্রত্যয়, ধারণ করেছি সত্ত্বায়"
গাড়াগঞ্জ ফাউন্ডেশনের জমকালো ইফতার মাহফিল
ঝিনাইদহে বসবাস অথচ গাড়াগঞ্জের নাম শোনেনি এমনটা হবার নয়। বিশেষ করে গাড়াগঞ্জ ফাউন্ডেশন এখন বিশেষভাবে পরিচিত। সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সর্বস্তরে যায়গা করে নিয়েছে তাদের নিজ যোগ্যতা ও দক্ষতার বলে। সম্প্রতি রাজধানীর মিরপুর-১ এ গাড়াগঞ্জ বাসীর উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল। ২২ মার্চ, শুক্রবার মিরপুর-১ সিটি মহলের তৃতীয় তলায় তাজমহল কনভেনশন হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অবশ্য এটাকে শুধুমাত্র ইফতার মাহফিল বললে কমতি থেকে যায়। আয়োজনটি যেনো এক মিলনমেলা।
"পাশে থাকার প্রত্যয়, ধারণ করেছি সত্ত্বায়" এই স্লোগানকে ধারণ করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া সামাজিক সংগঠন "গাড়াগঞ্জ ফাউন্ডেশন"। এদিনের আয়োজনটি ছিলো যেন প্রাণের টানে কাছে আসার মতো। সময়ের পরিক্রমায়, জীবন-জীবিকার বাস্তবতায় একে অপরের নিকটতম বন্ধু, পরিচিতজনদের মধ্যে দেখা না হলেও, বহুদিন পর সকলে একত্রিত হওয়ার এক মাধ্যম এটি। অনেক সময় ইচ্ছা থাকলেও কাজের ব্যস্ততায় একসাথে হওয়া উঠে না সকলের।
তবে পবিত্র মাহে রমজানের কল্যাণে গাড়াগঞ্জ বাসীর উপস্থিতিতে রাজধানীর সিটি মহলের তাজমহল কনভেনশন হলরুম হয়ে উঠে পরিপূর্ণ। অনেকটা কাছের মানুষদের পুনর্মিলনের মতো।
উপস্থিতিঃ
সংগঠনটির যোগ্য সভাপতি মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং দক্ষ সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর রহমান রাসেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন এলাকার একঝাঁক কৃতি সন্তানেরা।
>>>অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম (সাবেক অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয়),
>>>বীর মুক্তিযোদ্ধা জেড.এ.ওয়াহেদ (উপদেষ্টা পরিষদের সদস্য),
>>>বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেড. এম. গোলাম নবী (সি আই পি, বসুমতি গ্রুপ),
>>>জনাব আব্দুল মান্নান (জেলা জজ, খুলনা),
>>> ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম (আই ই বি, সাধারণ সম্পাদক),
>>>এ্যাডভোকেট আসাদুজ্জামান (সুপ্রিম কোর্ট),
>>>জনাব রিপন রউফ (চেয়ারম্যান, পরিসংখ্যান বিভাগ , জগন্নাথ বিশ্ববিদ্যালয়),
>>>এ্যাডভোকেট বাবলুর রহমান (জজ কোর্ট),
>>>মোঃ ফারুক রশিদ (সাবেক প্রফেসর শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ),
>>> ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন (সাবেক প্রধান প্রকৌশলী আর ই বি) সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মোঃ শফিকুল ইসলাম'র মনমাতানো বক্তব্যঃ
অনুষ্ঠানে প্রায় সকল অতিথিই তাদের নিজ নিজ মতামত প্রকাশ করেন। কিন্তু অচিন্ত্যপুরের কৃতি সন্তান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ শফিকুল ইসলামের দিক নির্দেশনা ও মনমাতানো বক্তব্যে বিমোহিত হন সকলে। ইসলামি মূল্যবোধ, মনুষ্যত্ব, মানুষের কল্যাণে মানুষের কাজ করার একাগ্রতা, নৈতিকতা, সাহায্য-সহযোগিতার মনোভাব সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন এই গুণি ব্যক্তি। তাছাড়া গাড়াগঞ্জ ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা ও সব সময় পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন মোঃ শফিকুল ইসলাম।
শুনলে অবাক হবেন- গাড়াগঞ্জ ফাউন্ডেশনের যাত্রা খুব বেশি দিনের নয়। একটি আদর্শ কাঠামো ও সদিচ্ছা নিয়ে সংগঠনটি ২০২০ সালে যাত্রা শুরু করে। হাটি হাটি পা পা করে চার বছর ধরে একতা, সচ্ছতা ও সহযোগিতার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। সভাপতি মোঃ আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওবাইদুর রহমানের সুসংগঠিত ব্যবস্থাপনায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে তারা। সামাজিকতা, নীতি-নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতেই পরিচালিত হয়ে আসছে সংগঠনটি। তাইতো খুব অল্প সময়েই সর্বস্তরে গ্রহণযোগ্যতা পেয়েছে এই মানবিক যোদ্ধারা।
গাড়াগঞ্জ ফাউন্ডেশনের অর্জনঃ
>>>অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদান,
>>>সংকটকালীন রোগীদের অক্সিজেন সরবরাহ ও আর্থিক সহায়তা,
>>> নিয়মিত রক্তদান কর্মসূচি,
>>>এলাকায় অসহায় মানুষদের মধ্যে ভ্যান, রিকশা ও অটোরিকশা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি,
>>>আকস্মিক দূর্ঘটনায় আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে আর্থিক সহায়তা, শীতবস্ত্র, ঈদ উপহার সামগ্রী বিতরণ,
>>> দরিদ্র, এতিম, অসহায়দের জন্য যাকাত, ফিতরা আদায় করে সার্বিক সহযোগিতা করা।
এছাড়া ভবিষ্যতে ফাউন্ডেশনের কার্যক্রমকে তরান্বিত করতে যে-সকল পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, তার মধ্যে ছেলে-মেয়ে দের শিক্ষামুখী করতে পাঠাগার নির্মাণ, এলাকায় রোগীদের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা, বর্ষাকালে চারা গাছ রোপণ, শিশুদের মনোবিকাশের জন্য খেলাধুলা সরঞ্জাম সরবরাহ করা, মাদক নিরাময় ও সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন তারা। সর্বোপরি একটি সামাজিক সংগঠনের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসকল কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন, তার সবটুকুই করতে একতাবদ্ধ এই সুসংগঠিত "গাড়াগঞ্জ ফাউন্ডেশন"।