শৈলকুপায় যুবদলের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) উপজেলার কবিরপুর অস্থায়ী বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুুল বাশার তরিকুল সাদাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটি সহসাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। শৈলকুপা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়ক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন। উপজেলা বিএনপির সদস্য মোঃ বিপ্লব হোসেন ও উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, 'গত ২৬শে মার্চে মহান স্বাধীনতা দিবসে একজন মা তার সন্তানকে ২৫০০ টাকায় বিক্রি করে নিজের পেটের খুদা মিটিয়েছে এমন শোনান যাচ্ছে। তাহলে স্বাধীনতার এত বছরে আমরা কী পেলাম? তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অচিরেই সরকার গঠন হবে এবং তাদের নেতৃত্বেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।