পুলিশের সোর্স, ফাঁপর বাজ, ব্লাকমেইলে দক্ষ তিনি
মিরপুরের কথিত সাংবাদিক কে এই সাদ্দাম ওরফে মুন্না ?
অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বঃ মিরপুরে পুলিশের ছোর্স, দালালী সহ নানান চিটার-বাটপারীতে জড়িত ব্যক্তিই এখন পরিচয় দিয়ে বেড়ায় সাংবাদিক বলে। এমনি একাধিক অভিযোগ ও তথ্যের গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছে "দৈনিক সবুজ বাংলাদেশ" পত্রিকা। মূলত এই সাদ্দাম ওরফে মুন্না বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে হয়ে উঠে বড় মাপের সাংবাদিক। নেই শিক্ষাগত যোগ্যতা, নেই কোয়ালিফিকেশন, গ্রাজুয়েশনতো অনেক দূরের কথা। তবে তার কিছু অনন্য গুণ ও দক্ষতা আছে। আর তা হলো: পুলিশের একনিষ্ঠ সোর্স, বিভিন্ন কাজের দালালিতে দক্ষ কারিগর, নেতাদের সাথে কৌশলে ঘনিষ্ঠ ছবি তোলা, বড় বড় সাংবাদিক ও সম্পাদকদের সাথে ছবি তোলা এবং সেই ছবিকে পুঁজি করে বাটপারি ও প্রতারণার আশ্রয় নেয়া, এলাকায় বিভিন্ন কাজের সময় কৌশলে চাঁদা আদায়, মানুষকে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, মেয়েদের ব্লাকমেইল সহ সাদ্দামের অপকর্মের ওপর রয়েছে বিশাল দক্ষতা। এই কথিত সাংবাদিক সাদ্দাম ওরফে মুন্না নিজেকে পরিচয় দেন ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে। এমন চিহ্নিত অপরাধী কিভাবে ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য হতে পারে ? বিষয়টি নিয়ে যথেষ্ট অভিযোগ আসলে খবর নিয়ে জানা যায়, সে এই ক্লাবের কোন সদস্য নয়। সরেজমিনে অনুসন্ধান করে যানা যায়, চিটারী বা প্রতারণাই তার মুল পেশা। সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বেড়ালও তার নেই কোন অফিস। বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে, ফেইসবুকে সেই ছবিকে ব্যবহার করে বিভিন্ন যায়গায় বাটপারি করে বেড়ায় সে। কিছু দিন আগেও মিরপুর পল্লবীতে চাঁদাবাজি করতে গিয়ে থানায় অভিযোগ হয়। তারপরও থেমে নেই সাদ্দাম হোসেন ওরফে মুন্না। পরে জানা যায়, সে কারো ছত্রছায়ায় থানাকে ম্যানেজ করে নিয়েছেন। যার কুকীর্তি নিয়ে এতো আলোচনা- কে এই মুন্না ? জানতে হলে প্রথমে দেখবেন কখনো নঈম নিজাম এর সাথে ছবি দিয়ে পোষ্ট, কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিখিল এর সাথে ছবি দিয়ে পোস্ট। নিজের নাম লিখতে কলম ভাঙে সাতটা। মেয়েদের ব্লাকমেইল, চাঁদাবাজি, দালালি, জিম্মি করে টাকা কামানো সহ বিবিধ প্রতারণাই এই মুন্নার প্রধান ও মহান পেশা। আইন শৃঙ্খলা বাহীনির নাকের ডগায় এই মুন্না বিভিন্ন অপকর্মে লিপ্ত। নাম, পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ব্যক্তি বলেন, মুন্না এমন অপকর্মে জড়িত দীর্ঘদিন থেকেই। কিন্তু পল্লবী ও মিরপুর অঞ্চলের পুলিশ তাকে কিছুই বলে না। কারণ মুন্না পল্লবী থানাকে ম্যানেজ করে চলে। কিছু পুলিশের সাথে তার বিশেষ খাতির রয়েছে। নিয়মিত নেশা ও মাদক ব্যবসা সম্প্রসারণ করে বেড়ায় এই চাঁদাবাজ দালাল বাটপার মুন্না। (পরবর্তী পর্ব শীঘ্রই আসবে)