তালাক প্রাপ্ত ও বিধবা নারীদের স্বার্থে তারা নিবেদিত

“ওয়াড কমিউনিটি”র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

৬ এপ্রিল, ২০২৪ | ১১:৫২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশে বিভিন্ন সংগঠন রয়েছে, যারা বিনা স্বার্থে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের কল্যানে কাজ করে। ঠিক তেমনই একটি সংগঠন "ওয়াড কমিউনিটি"। রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডে তালাক প্রাপ্ত ও বিধবা নারীদের নিয়ে গঠিত "ওয়াড কমিউনিটি পরিবার" নামের সংগঠনি আজ শনিবার (৬ এপ্রিল) আয়োজন করে ভিন্নধর্মী এক ইফতার মাহফিল। পবিত্র রমজান মাসের ২৬ তম দিনে ঢাকার মোহাম্মদপুরে, হুমায়ুন রোডে, রাসেল কমিউনিটি সেন্টারে, বিকাল ৪ টায় প্রায় ৩ শতাধিক অসহায়, বিধবা ও তালাক প্রাপ্ত নারীদের নিয়ে ওয়াড কমিউনিটি আলোচনা সভা, ইফতার ও দোয়ার আয়োজন করে। উক্ত আয়োজনে ওয়াড কমিউনিটি পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি, তাজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ সলিম উল্লাহ সলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি'র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সৈয়দ জামাল হুসেইন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিপা আক্তার, সাংগঠনিক সম্পাদক ফারহানা ইসলাম চেরি। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন নূরে মদিনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আশেকী। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রায় ৩ শতাধিক অসহায়, বিধবা ও তালাক প্রাপ্ত মহিলাদের নিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করে তাদের অনুষ্ঠান। সংগঠনটি দীর্ঘদিন থেকেই বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের নিয়ে কাজ করছেন। সমাজ অবহেলিত বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের কর্মসংস্থা সহ তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন। সমাজে পিছিয়ে পড়া বিধবা তালাকপ্রাপ্ত নারীদেরকে বিভিন্নভাবে সামাজিক কর্মকান্ডে তাদেরকে উদ্বুদ্ধ করছেন। প্রতিনিয়তই গরিব, অসহায়, দুস্থ নারীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তারা। এমনকি আগামী দিনে বৃহৎ পরিসরে সারাদেশের বিধবা তালাকপ্রাপ্ত নারীদের পাশে দাঁড়ানোরও প্রতিশ্রুতি দেয় সংগঠনটি।