এড.আহমেদ আযম খান

এই ফ্যাসিবাদ, ডামি সরকারকে হঠাতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

১৩ এপ্রিল, ২০২৪ | ১১:১৩ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম সখীপুর,টাঙ্গাইল প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড.আহমেদ আযম খান বলেছেন,এ ফ্যাসিবাদী, দানবীয়, নির্যাতনকারী,ডামি সরকারকে হঠাতে সকলকে ঐক্যদ্ধ থাকতে হবে। যেভাবে দেশের ৬৫ টি দল আজ ঐক্যবদ্ধ,একইভাবে জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ন আন্দোলন,সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি বলেন ৯০/৯২ ভাগ মুসলমানের দেশে বাধা বিপত্তি,অত্যাচার,নির্যাতনের মধ্যেও আল্লাহর রহমত,বরকত,শান্তি ন্যস্ত হওয়ায় শান্তিপূর্নভাবে বিএনপি ঈদুল ফিতর পালন করেছে। ঈদ একদিকে আনন্দের অন্যদিকে ডামি সরকারের নির্যাতনে হাজার হাজার নেতাকর্মী জেলহাজতে, ৫২ জন গুম ১০ হাজার নেতাকর্মী খুন,১০ লাখ নিঃস্ব এবং ৭০/৮০ হাজার নেতাকর্মী হতদরিদ্র হয়ে গেছে,লাখ লাখ নেতাকর্মী নতুন জামাকাপড় ক্রয় করতে পারেনি। তিনি বলেন,বিএনপি সরকারের সময় সয়াবিন তেলের লিটার ছিল ৩৭ টাকা এখন ১৮০ টাকা,পোলাও চাল কেজি ছিল ৬০ টাকা এখন ১৬০ টাকা,দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগন আজ দিশেহারা। তিনি বলেন,দানবীয়,ফ্যাসিবাদি,ক্যাংঙ্গারো সরকারের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭বছরের কারাদন্ড দিয়েছে। যে তিন কোটি টাকার জন্য সাজা দেওয়া হয়েছে,সেই তিন কোটি টাকা এখন নয় কোটি টাকা হয়েছে। বেনজিরের মতো হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়নি। এ পর্যন্ত ১৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে প্রতিবাদ করার কেউ নেই,আর সংসদ তো লেজুড়ভিত্তিক। বিশ্বের কোথাও বিরোধীদল ছাড়া গনতন্ত্র নেই আর বাংলাদেশে নাকি বিরোধীদল ছাড়াই গনতন্ত্র আছে। জনগন আজ ক্ষোভে বিক্ষুদ্ধ হয়ে আছে,যেকোন সময় চাপা ক্ষোভ বিস্ফোরিত হয়ে সরকার তলিয়ে যাবে। শনিবার (১৩ এপ্রিল) সখিপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা পৌছে দিয়ে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাষ্টার,পৌর বিএনপি সাধারন সম্পাদক মীর আবুল হাশেম আজাদ সহ উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনাব আহমেদ আযম খান বলেন,বিধবা-বয়স্ক ভাতার কার্ড আটকিয়ে রেখেও ২০২৪ সালের নির্বাচনে জনগনকে ভোট দিতে বাধ্য করতে পারেনি,১২কোটি মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে,অস্ত্রের ব্যবহার,রাষ্ট্রের বাহিনীকে ব্যবহার করে আওয়ামীলীগ ডামি সরকার গঠন করেছে। আওয়ামী ফ্যাসিবাদ এই ভোট বিহীন সরকারকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগনকে সাথে নিয়ে অচিরেই পতন ঘটানো হবে ইনসেআল্লাহ্।