নৈতিক ও গনতান্ত্রিক বিষয়ক প্রবন্ধ কলাম
বিবেগ না লোভ জন্মাছি ?
ইলিয়াস কাশেম-সাংবাদিক কলামিস্ট ও কথাসাহিত্যিক। যেদেশের তৃণমূলের জনপ্রতিনিধি থেকে শুরু করে এমপি মন্ত্রী এবং সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত থেকেও নির্বিঘ্নে ঘুষ খাওয়া দুর্নীতি করবার কথা শুনা যায় অহরহ ,সেই দেশে সরকারী আমলা,আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী,সশস্ত্র অথবা নিরস্ত্র বাহিনী,সরকারী আধা সরকারী কিংবা বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ঘুষ খাওয়া দুর্নীতি করাকে আমি মোটেও অস্বাভাবিক কিছু বা অপরাধ ভাবতে পারিনা! ঘুষ দুর্নীতির যেমন কুফল রয়েছে রাষ্ট্রে,ঠিক তেমনি কিছুটা সুফলও রয়েছে। আমার এ মন্তব্য বাস্তবতার নিরিখে অনেকটাই যুক্তিযুক্ত।অবশ্য আমাদের দেশের চিল্লাফাল্লা পার্টি ও তর্ক বির্তক সমালোচনাকারী হিসেবে একটি বৃহৎ অংশ রয়েছেন,যাদের তেমন কোন কাজ নেই,বেকার মস্তিষ্ক নিয়ে কোনো কিছু আগাগোড়া না ভেবেই চিল্লাফাল্লা করে নিজেদের ন্যায় বিচারক হিসেবে জানান দেবার একটি ব্যর্থ চেষ্টা, না হয় নিজেকে সেলিব্রিটি হিসেবে আত্মপ্রকাশ করবার একপ্রকার মৌন প্রশান্তি থেকেই সবকিছুতেই বিরোধ সৃষ্টি করা। ঘুষ দুর্নীতি আমাদের দেশে বহুল জনধিকৃত ও ঘৃণিত হলেও,সাধারণের স্বাভাবিক ভাবেই এটাকে মেনে নেয়ার প্রবনতা যথেষ্ট স্বীকৃত।এর প্রধান কারণটিই হলো,সময়ের ভোগান্তির চেয়ে কিছু অর্থ লব্ধি করে হলেও নিজের কাজটিকে সহজ সমাধানে বুঝে পাওয়া অথবা নিজের অপরাধ অপকর্মকে ঢাকা দিয়ে নিজেকে নিরাপদে রাখা।আমি পূর্বেই উল্লেখ করেছি যে,ঘুষ-দুর্নীতির সুফল ও কুফল এই দুই দিকেই ক্রিয়াশীল।আর ঘুষ-দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিগন অতি কৌশলী ও সুচতুর হয়ে থাকেন।আমাদের দেশের আইন প্রনয়ণে যথেষ্ট ফাঁক ফোকর থাকে,আর এই ফাঁক ফোকরই মূলতঃ ঘুষ-দুর্নীতিকে অনুপ্রবেশের সুযোগ সৃষ্টি করে দেয়।আবার একটি রাষ্ট্রের আইন প্রণেতারাও হবার কথা জনগণের প্রতিনিধি। এই জনপ্রতিনিধি হবার পিছনেও লুকিয়ে থাকে বিশাল রাজনৈতিক ও কৌশলগত রহস্য,এরপর বেশ মোটা অংকের অর্থ লব্ধি তো আছেই।পাশাপাশি নিজেদের দলীয় কিংবা গুষ্টিগত ভবিষ্যৎ সুবিধা বিবেচনা করেই মূলতঃ জনশাসন মূলক আইনগুলো প্রনয়ণ করা হয়ে থাকে।এতে সাধারণ জনগণের পাশাপাশি আইন প্রণয়নকারী শাসক ও তাদের দল কিংবা গুষ্টিও একটি সময় নিদারুণ ভোগান্তির শিকার হন।কিন্তু তারপরও তারা কোনো সময়ই প্রকৃত স্বতন্ত্র জায়গায় দাঁড়িয়ে আইন প্রনয়নের সুযোগটি পাননা।এর পিছনেই রয়েছে আমাদের দেশের রাজনীতির একটি জটিল হিসাব।সেই হিসাবটি এমনই নিদারুণ সত্য যে,চোখ মুখ বন্ধ করে হলেও আমাদের দেশের সাধারণ মানুষ তা মেনে নিতে বাধ্য।গনতন্ত্রের স্বপ্ন,মৌলিক অধিকারের স্বপ্ন থেকেই যদিও বহু রক্তের বিনিময়ে আমাদের দেশের জন্ম,ঠিক সেই জাগয়াটিই আমরা শুরুতেই অতি কৌশলে কিংবা অতি উদারতায় হারিয়ে ফেলেছি পরিবারতন্ত্রের বেড়াজালে।আর এ কারণটিতেই মূলতঃ আমরা গনতন্ত্র কিংবা মৌলিক অধিকারের নাম শুনে যাচ্ছি,স্বপ্ন হৃদয়ে লালন করে যাচ্ছি দেশের জন্মলগ্ন থেকেই,কিন্তু তা আর হাতে কলমে কিংবা বাস্তবে চোখে দেখতে পারছিনা। গনতন্ত্রের মূল ভিত্তি যেখানে জনসমর্থন,সেখানেই রয়েছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় ফারাক।এখানে স্পষ্ট ভাবেই বৃহৎ রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে পরিবারতন্ত্রের মূলভাব ভিতরে পোষে,আবরণে কিংবা প্রচার প্রচারণায় গনতন্ত্রের শব্দ ব্যবহার করে।কিন্তু হাজার বছর গবেষণা করেও কেউ প্রকৃত গনতন্ত্রের সন্ধান এখানে পাওয়া বোধ করি আর সম্ভব হচ্ছে না।এখানে আমরা বাঙালী প্রচন্ড আবেগি প্রাণী বটেই।একটি সময় ক্ষমতার হাতবদল হলেও,তা গিয়ে ধরা দেয় এক পরিবার থেকে আরেক পরিবার পর্যন্তই।নামে সেই এক গনতন্ত্রই থেকে যায়,কিন্তু বাস্তবতা পরিবারতন্ত্রকেই স্বাদরে মেনে নেয়,নিচ্ছে এবং নিতে হচ্ছেও। আমাদের সবচেয়ে নিকটবর্তী ও বন্ধু রাষ্ট্র ভারতেও এমন পারিবারিক গনতন্ত্র বিদ্যমান নেই। সেখানেও বিতর্ক কিছুটা থাকলেও,বৃহৎ রাজনৈতিক দলগুলোতে উল্লেখযোগ্য হারে গনতন্ত্র এখনও চলমান রয়েছে।বৃহৎ রাজনৈতিক দলগুলো মহৎপ্রাণ ব্যক্তির আদর্শে গড়ে উঠলেও,দলগুলোতে গনতন্ত্র চর্চা স্বাভাবিক রয়েছে।আর যেকারণেই সেখানে পরিবার ভিত্তিক বৃহৎ রাজনৈতিক দল গড়ে উঠলেও, দলপতির দায়িত্বে অন্যদেরও (সুযোগ্যদেরও) আসার প্রবনতা লক্ষ্যণীয়।আর একারণেই সে দেশে সামান্য বিতর্ক থাকলেও,মোটামুটি একটি স্বচ্ছ গনতন্ত্র বিদ্যমান রয়েছে। অথচ,আমরা প্রায় সবকিছুতেই আমাদের সেই বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্রকে অনুকরণ করলেও,এই একটি জায়গায় এসে সম্পূর্ণ বিপরীত অবস্থানকে শক্ত করে ধরে রেখেছি আজও।সেই সাথে সেই মোটামুটি স্বচ্ছ গনতান্ত্রিক দেশটিও বিগত প্রায় পনেরো বছরেরও অধিক সময় ধরে আমাদের গনতান্ত্রিক পথে চরম বাঁধা হয়ে একটি পরিবারকে অস্ত্র,পেশিশক্তি ও কৌশলগত সর্বাত্নক সহযোগিতা করে চরম স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হিসেবে গড়ে তুলেছেন। গনতন্ত্রের কথা,মৌলিক অধিকারের কথা না হয় বাদই দিলাম,কিন্তু বহু রক্তের বিনিময়ে অর্জিত এই আঠারো কোটি মানুষকে স্পষ্ট দুটি ভাবে বিভক্তও করা হয়েছে। যা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম হুমকি কি-না,সে আজ আবার নতুন করে ভাবতে হচ্ছে। সমস্যা সৃষ্টি করা,সমস্যা স্থায়ীকরণ করায় আমাদের দেশের রাজনৈতিকরা যথেষ্ট পারদর্শী হলেও,সমস্যার স্থায়ী সমাধানে তারা যথেষ্ট অনুৎসাহী।আর এ কারণেই হয়তোবা আমাদের দেশের জনশাসনের জন্য তৈরি করা আইনগুলো প্রণেতাগন ইচ্ছা করেই যথেষ্ট ফাঁক ফোকর রেখে দেন বলেই মনে করা যায়।ডাক্তার মনোযোগী হলে সাধারণের ছোটখাটো রোগ নিরাময় সহজ,কিন্তু এত দ্রুত সাধারণের রোগ নিরাময় হলে রোগীর সংকট সংশয় থেকেই রোগীর জন্য কিছু ভোগান্তির সৃষ্টি কি-না,সে বিষয়টি যেমন উড়িয়ে দেয়া যায় না,ঠিক তেমনি রাজনৈতিকদের রাজনৈতিক সংকট বিবেচনা থেকেও সাধারণের যেকোনো সমস্যার স্থায়ী সমাধানেও অনিচ্ছা কিংবা অনুৎসাহীর সূত্রপাতের ধারণাকেও একেবারে উড়িয়ে দেয়া যাবেনা। আমাদের দেশ স্বাধীনের পর থেকেই প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে গনতন্ত্র কিংবা সেনাশাসনের নামে সবসময়ই বিরতিহীনভাবে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে।এখানে গনতন্ত্র শুধুই আলোচনার বিষয় বস্তু ব্যতীত প্রয়োগ ক্ষেত্র শূন্যের কোঠায়।বৃহৎ দুই দলের দুই দলপতির ইচ্ছা অনিচ্ছাকেই এখানে গনতন্ত্র হিসেবে প্রচ্ছন্ন ভাবে দেখা হয়।আসলে এখানে আমরা মুখে যে যাই বলি,দুই বৃহৎ দলের দলপতির ইচ্ছা অনিচ্ছার বাইরে কারও যাবার এতটুকুও সুযোগ নেই। আমার এ কথার সত্যতা আমাদের দেশের রাজনৈতিক থেকে শুরু করে সাধারণ মানুষ। সাধারণ মানুষ একথা নির্দ্বিধায় স্বীকার করলেও,রাজনৈতিকদের তা অকপটে স্বীকার করবার স্বাধীনতাও সংকোচিত।এখানে তৃণমূলের নেতৃত্ব শুধু সংখ্যা গননা,সংসদের সদস্যও তাই।মূল ইচ্ছা-অনিচ্ছা আসে এক জায়গা থেকেই,সিদ্ধান্তও আসে ঠিক একই জায়গা থেকেই।সেই এক জায়গার ইচ্ছা -অনিচ্ছাতেই দৃশ্যমান অন্যান্য নেতৃত্ব।যাকে মাটি কিংবা কাঠের পুতুলের সাথেও তুলনা করলে খুব একটা ভুল হবেনা,পার্থক্য শুধু মাটি কিংবা কাঠের পুতুলের প্রাণ নেই,মন নেই কথা বলতে পারে না জড়পদার্থ,আর এরা রক্তে মাংসে গড়া দিব্যি মানুষ। সেই এক জায়গার ইচ্ছার উপর ভর করেই বাকী নেতৃত্বের আগমন ঘটে। ফলে সেই এক জায়গার মহা কর্তৃত্বপরায়ণ মহা নায়কের সাথে বাকী নেতৃত্বকে শুধু হ্যা-নার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়।এর বাইরে যাওয়ার সাধ্য কারও নেই,আর যদি কেউ এর বাইরে কোনো দ্বিমত পোষণ কিংবা বিতর্কে জড়ান,সে হবেন বিদ্রোহী এবং তা করা হবে তার নেতৃত্ব হারানোর পথ তৈরি করার সামিলস্বরুপ।উপরোক্ত আলোচনা থেকে বুঝতেই পারছেন যে, আমাদের দেশের গনতান্ত্রিক ব্যবস্থা কতটা নিরুপায় ও অসহায়। অথচ,আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ পৃথিবীর প্রায় অধিকাংশ গনতান্ত্রিক দেশে সরকারি কিংবা বিরোধী উভয় দলেরই নিজ দলের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো দেয়া,বিতর্ক কিংবা সমালোচনা করে বিরোধিতা করার নিরাপদ অধিকার থাকলেও,তা বাংলাদেশে মনে মনে চিন্তা করাও চরম অনিরাপদ। উদাহরণ হিসেবে বলা যায় যে,আমাদের দেশের বৃহৎ কোনো একটি রাজনৈতিক দলের দলপতি যদি কোনো কারণে কাঠাল গাছকে আম গাছ হিসেবে ঘোষণা দিয়ে বসেন,পরদিন থেকে তার দলের লোকজন বিনা বিবেচনায় উঠে পড়ে লাগবে সেই কাঠাল গাছকে আমগাছ হিসেবে প্রতিষ্ঠা করবার পিছনে।এতে যদি দেশে দুই -একশ লোকের প্রাণও যায় যাবে,তাতেও সমস্যা নেই, কিন্তু দলপতির কথা প্রতিষ্ঠা করাই যেন তাদের বড় ইবাদত! এরপরও যদি আমরা গনতন্ত্র ও মৌলিক অধিকারের জন্য হাজার বছর মাথা ঠুকে মরিও,গনতন্ত্র ও মৌলিক অধিকার ফিরে আসার অপেক্ষায় জীবনের পর জীবন অতিবাহিত হতে থাকবে,তবুও কি সে ফিরে আসবে বলে মনে হয়? একটি দেশের আইন প্রনয়ণ হবার কথা জননিরাপত্তা নিশ্চিত করবার জন্য,কিন্তু সেই আইন যদি সাধারণের নিরাপত্তা ও মৌলিক অধিকার ক্ষুন্ন করে শাসকের নিরাপত্তা ও স্বৈরশাসনের নিরাপত্তা জোরদার করে! তখন তাকে কোন সজ্ঞায় সংবিধান হিসেবে স্বীকৃতি দেবে? একটি সময় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা একপক্ষের ক্ষমতার মসনদের নিরাপত্তা নিশ্চিত করতো,আরেক পক্ষের ক্ষমতায় আসার পথ রুদ্ধ করতো।তখন অনিরাপদ পক্ষ সেই ব্যবস্থার স্থায়ী করণের আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে বহু রক্তপাত ঘটালো,প্রাণ ঝড়ালো,একটি সময় তারা সফল হল।আবার তারা ক্ষমতায় বসেই সেই তত্বাবধায়ক ব্যবস্থাকে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবার পথে সবচেয়ে বড় বাঁধা হিসেবে চিহ্নিত করলেন,নিমিষেই তা বাতিল করা হলো।তাদের জন্য ক্ষমতার চরম নিরাপত্তা বলয় গড়ে উঠলো। কিন্তু অপরপক্ষের জন্য ক্ষমতার পথ রুদ্ধ হলো।এটাও করা হলো সাংবিধানিক ভাবে।তবে স্বতন্ত্র জায়গায় দাঁড়িয়ে যদি আমার মতো কেউ প্রশ্ন করেন,সংবিধান কি সংকট তৈরির জন্য,না-কি সংকট নিরসনের জন্য? তখন শাসক মহলের উত্তরটি কি হবে?হয় বলতে হবে আইন শাসকের নিরাপত্তা নিশ্চিতের জন্য,না হয় বলতে হবে জোর যার মুল্লুক তার! তবে গনতন্ত্র ও মৌলিক অধিকার? সে যে আমাদের রাজনৈতিকদের কথার কথা,এটা কি আদৌও অস্বীকার করা সহজ হবে? বলছিলাম ঘুষ-দুর্নীতির কথা।কিন্তু বৃক্ষের মূলের খবর না জেনে শুধু ডালপালা আর লতাপাতার খবরে কাজটি কি আমাদের? রুজিরোজগার আর রিজিকের দোহাই দিয়ে আমাদের অর্থসম্পদের পাহাড় গড়া যদি ধর্মের দৃষ্টিকোণ থেকে কিংবা ধর্ম প্রচারকদের দৃষ্টিতে বেমানান না দেখায়! তবে চোর-ডাকাত,ঘুষখোর-সুদখোর আর দুর্নীতিতে আমাদের কেন এত গা চুলকায়?সুযোগ পেলে কিংবা শক্তি থাকলে এ জগতে মহৎ পুরুষ কে আছেন যে,কি-না অর্থসম্পদ হাতিয়ে নিতে কৃপণতা করেন অথবা নীতির জালে আটকে থাকেন?জোর জবরদস্তি ও বৈষম্যবাদকে জায়েজ করতেই আমাদের মুখে নীতিকথার খৈ ফুটে।আসলে অবস্থা এমন যে,পাইলে হাতের কাছে ধন,নীতিকথা হয় তখন চরম দুশমন! বৈষম্যবাদের সৃষ্টিকারী মানুষ,প্রকৃতি বৈষম্যবাদের জন্ম দেয়নি,আশ্রয় প্রশ্রয়ও দেন না।মানুষের জন্ম-মৃত্যুতে কোনো বৈষম্যবাদের চিহ্ন পর্যন্ত নেই।মানুষের কল্যাণে নিয়োজিত পৃথিবীর কোনো প্রকৃতিতেও বৈষম্যের বিন্দু মাত্র চিহ্ন পরিলক্ষিত হচ্ছে না কোথাও।অথচ মানুষ ঠিকই মানুষের মাঝে বৈষম্যবাদকে ছড়িয়ে দিয়েছেন,প্রতিষ্ঠিত করেছেন,এর জন্য দায়ী কে?নিশ্চয়ই আমাদের সমাজ ব্যবস্থা,আমাদের রাষ্ট্র ব্যবস্থা,আমাদের ধর্মীয় ভুল ব্যাখা? পৃথিবীতে সর্বপ্রথম ধর্মের আগমন ঘটে মানুষকে সুসংগঠিত হবার কিংবা সংঘবদ্ধ হবার মূল লক্ষ্য বা উদ্দেশ্য নিয়েই।ধর্মের আহবানে মানুষ ব্যাপকভাবে সারা দিয়ে সুসংগঠিত ও সংঘবদ্ধ হতে পেরেছেন সত্য। কিন্তু সেই সুসংগঠিত ও সংঘবদ্ধতা শতভাগ সৎপথে ও প্রকৃত সত্য নিয়ে নয়।সংঘবদ্ধ হয়েছে বৈষম্যবাদ নিয়ে,ভুল নিয়ে,ধনবাদ ও জোর জবরদস্তি নিয়ে।যেখানে পবিত্র ধর্মের সাথে পুরোপুরি সাংঘর্ষিক ঠিক সেখানেই আমাদের অন্ধের মতো সংঘবদ্ধতা।অথচ এই চরম সত্যটি বলা কিংবা প্রকাশ করাও আজকাল যথেষ্ট অনিরাপদ।ধর্মকে পুঁজি করে আমাদের উপমহাদেশে বহু অপ রাজনীতি হয়েছে আজও হচ্ছে।কারণ ধর্ম প্রতিটি মানুষেরই সবচেয়ে বড় দুর্বলতার জায়গা।এই কারণেই আমাদের উপমহাদেশের অপ রাজনীতিবিদরা তাদের ক্ষমতায় যাওয়ার সবচেয়ে মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নেন এই ধর্মকে।এর যথেষ্ট নজীর প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ আমাদের বাংলাদেশে চলমান।অথচ সাধারণের কাছ থেকে আজও ধর্মের সঠিক ব্যাখাকে কৌশলে লেবাসধারী ধর্মব্যবসায়ীরা রেখেছেন আড়াল করেই।বিতর্ক আর কুতর্ক নিয়ে সরল ধর্মপ্রাণ সাধারণ মানুষকে আকৃষ্ট করে,ধর্মের পবিত্রতা ও মূল ভাববে করেছেন গায়েব। মানুষ হয়ে জন্ম নিয়েও স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে সমস্ত শিক্ষা শেষ করেও,মানুষের বিবেগ বোধ জাগ্রত করতে,মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চরম ব্যর্থ হলেও,লোভের জন্ম,বিকাশ ও বিস্তার ঘটাতে হয়েছি আমরা সফল! বিবেগ বোধ ও মনুষ্যত্ব বোধ জন্মানোর লক্ষ্য নিয়ে আমরা শিশুকাল থেকে শুরু করে যৌবনের সমস্ত শিক্ষানবিশ জীবন পাড়ি দিয়েও,বেলা শেষে আজ এই প্রশ্ন আমাদের মনে নিদারুণ উৎপীড়ন করে যে,আসলে কি আমরা "বিবেগ না লোভ জন্মাচ্ছি ???