হোমনা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেহেনা বেগমের ব্যাপক নির্বাচনী পথসভা
আসন্ন কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম আনারস মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে বিভিন্ন স্থান হতে আগত নেতাকর্মী ও সমর্থকরা হোমনা পৌর সদরে একটি প্রচারণা মিছিল বের করে। শতশত নেতাকর্মী ও কর্মী সমর্থকের অংশগ্রহণে মিছিলটি হোমনা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মী ও সমর্থকরা আনারস আনারস স্লোগানে মূখরিত করে তুলে গোটা হোমনা পৌর সদর। এরপর পৌর সদরে অবস্থিত রেহেনা বেগমের রাজনৈতিক কার্যালয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে হোমনা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেহেনা বেগম সকলের নিকট আনারাস মার্কায় ভোট চান ও দোয়া কামনা করেন। হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হোমনা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের বড় মেয়ে নাহরিন ফারহানা পপি। চালিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, ব্যারিস্টার জাকির হোসাইন, ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কামাল প্রধান, হোমনা উপজেলা ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ সজিব খান প্রমুখ। এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।