হোমনায় গলায় ফাঁস দিয়ে তরুনীর আত্মহত্যা
কুমিল্লার হোমনায় মায়ের সাথে অভিমান করে সুমা আক্তার(২০) নামের এক তরুনী আত্মহত্যা করেছে। গতকাল ২৩মে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হোমনা পৌরসভা সদরের পোদ্দার পাড়ায় জুলহাস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ সুমা আক্তার(২০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত সুমা আক্তার(২০) তিতাস উপজেলার কেশবপুর গ্রামের মো. মনির হোসেনের মেয়ে। এলাকাবাসি সুত্রে জানাযায় নিহত সুমা আক্তারের মা জুলেখা বেগম বিভিন্ন বাড়িতে ঝি এর কাজ করে তার দুই মেয়েকে নিয়ে পোদ্দার পাড়ার এই বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে তার শোবার রুমে তার মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। তখন তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে হোমনা থানায় খবর দেয়।পরে হোমনা থানা পুলিশ সুমা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রেম সংক্রান্ত ঘটনা নিয়ে মায়ের সাথে অভিমান ছিল সুমা আক্তারের। এ ঘটনায় সে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় হোমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুমা আক্তারের লাশ কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।