শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম এর পথসভা

২৫ মে, ২০২৪ | ৯:৫৭ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের শাহজাদপুরে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। জয় নিশ্চিত করার প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন টেলিফোন মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম। স্থানীয়দের অনেকে বলছেন, অন্যান্য প্রার্থী থেকে জনপ্রিয়তা এবং হেভিওয়েট প্রার্থী হিসেবে সবার শীর্ষে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম। আসন্ন শাহজাদপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে টেলিফোন প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম এর পথসভা (২৪মে) শুক্রবার বিকেল ৫ টার সময় শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন এর মুলকান্দি বাজরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেলিফোন প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শাহজাদপুর পৌরসভার চেয়ারম্যান মোঃ তরু লোদী। শাহজাদপুর উপজেলা পরিষদের রানিং ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন। উপজেলা পৌর আওয়ামী লীগের সংগ্রামী নেতা মোঃ আমিরুল ইসলাম সাহু, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সংগ্রামী নেতা মোঃ এ কে এম নাসির উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আফসার আলী, আব্দুল জলিল, ইউনুস আলী, শেখ প্রামাণিক সহ আরো নেত্রীবৃন্দ। পথসভা পরিচালনা করেন,জালালপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ তাহেরুল ইসলাম।