হোমনা উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর বিজয়ে আনন্দ মিছিল

৭ জুন, ২০২৪ | ৬:৩৪ অপরাহ্ণ
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে রেহানা বেগম ও ভাইস চেয়ারম্যান পদে মকবুল হোসেন পাঠান বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল করেছেন কর্মী সমর্থকরা। গত বুধবার (৫ই জুন) ভোট গ্রহণ শেষে দুলালপুর কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার পরই পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠেন নেতাকর্মী ও সমর্থকরা। এরপরই তারা বিজয় মিছিল নিয়ে দুলালপুর বাজার ও এর আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা বিজয়ের স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে এলাকা। এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম ছাদেক (ছাত্তার মাস্টার), সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মোশারফ হোসেন। ৩নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম খায়েশ, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আলাউদ্দিন প্রধান, আওয়ামীলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রেহানা আনারস প্রতীক নিয়ে ৪০২৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে একেএম সিদ্দিকুর রহমান পেয়েছেন ১৫২৩০ ভোট। আরেক প্রার্থী ঘোড়া প্রতীকের মো. শহিদ উল্লাহ পেয়েছেন ৬৪৯ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের মোহাম্মদ মকবুল হোসেন পাঠান। তিনি পেয়েছেন ৩৯৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া প্রতীকের মনিরুজ্জামান টিপু পেয়েছেন ১৫৯১৬ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী নাজমা হক। তিনি পেয়েছেন ২১০৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. খন্দকার হালিমা পেয়েছেন ১৮১১৩ ভোট ও কলস প্রতীকের শিউলী আক্তার আলো পেয়েছেন ১৪৮৬৮ ভোট।