উন্মুক্ত উদ্ভিদ পাঠশালায় শোভাবর্ধক গাছ বিতরণ

১৫ জুন, ২০২৪ | ৬:৪৯ অপরাহ্ণ
খন্দকার বদিউজ্জামান বুলবুল , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান সংগঠন নব দিগন্ত ব্লাড গ্রুপ এর পক্ষ থেকে মধুপুর উন্মুক্ত উদ্ভিদ পাঠশালায় শোভাবর্ধক গাছ উপহার প্রদান করা হয়। ১৪ই জুন রোজ শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকার সময় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নব দিগন্ত ব্লাড গ্রুপের পক্ষ থেকে উন্মুক্ত উদ্ভিদ পাঠশালায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১০ প্রজাতির পরিবেশ বন্ধু গাছ উপহার দেওয়া হয়। সেখানে রঙ্গন, পাতাবাহার, ঝাউগাছ ইত্যাদি গাছ ছিল। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার সম্মানিত মেয়র মো: সিদ্দিক হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো: সজিব আহমেদ, মধুপুর উন্মুক্ত উদ্ভিদ পাঠশালার স্বপ্নদ্রষ্টা ও পরিচালক রবি খান স্যার, নব দিগন্ত ব্লাড গ্রুপের সম্মানিত সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর। সহ- সভাপতি সরফরাজ রায়হান, সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন রনি, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ আল মামুন, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মোল্লা মামুন আজাদ, মো: মাহাদী ও মমিনুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রকৃতি প্রেমিক ও সচেতন ব্যাক্তিবর্গ। বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ শোভা পাচ্ছে উক্ত পাঠশালায়। এখানে যে কেউ এসে বিভিন্ন গাছের সাথে পরিচিত হতে পারবেন, গাছের বৈজ্ঞানিক নাম, প্রচলিত নাম সহ গাছের ঔষধী গুনাগুন জানতে পারবে। বর্তমানে বৈশ্বায়নের যুগে প্রকৃতি যখন তার রৌদ্রময়/ রুক্ষময় রুপ ধারন করছে, ধরনী যখন মরুকরনের সম্মুখীন প্রকৃতি/ জৈববৈচিত্র যখন হুমকির সম্মুখিন এমন সময় বেশী বেশী বৃক্ষ রোপন একটি ইতিবাচক দিক বটে। স্ব স্ব জায়গা থেকে প্রকৃতির এই রুক্ষতা থমকে দেওয়ার জন্য বেশী বেশী গাছ রোপন প্রয়োজন।