হোমনায় প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লার হোমনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উচ্চ ফলনশীল রপ্তানীযোগ্য আলুর সম্প্রসারণ এবং রপ্তানী আলু উৎপাদন সংরক্ষণ বিপণন ও রপ্তানি কলাকৌশল শীর্ষক দিনব্যাপী কৃষকদেরকে অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-পরিচালক (টিসি) এর দপ্তর বিএডিসি হোমনা হিমাগারের সম্মেলন কক্ষে মানসম্মত বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্প আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালির মাধ্যমে উদ্বোধন করেন ঢাকা বিএডিসির (বীজ ও উদ্যান) সদস্য পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিএডিসি ঢাকা অতিরিক্ত মহাব্যবস্থাপক (সিডিপি ক্রপস) মো. মোসাব্বের হোসেনের সভাপতিত্বে ও বিএডিসি হোমনা উপ-পরিচালক (টিসি) মো.সাজেদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএডিসি ঢাকা প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র) মো. আবীর হোসেন। বিএডিসি ঢাকা যুগ্ম পরিচালক (মাননিয়ন্ত্রন) মো. হাসমত আলী, বিএডিসি ঢাকা উপ-পরিচালক (মাননিয়ন্ত্রক) মো.খাইরুল হাসান, বিএডিসির চাঁদপুর উপ-পরিচালক (টিসি) মো. কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। উপস্থিত অতিথিরা জেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রশিক্ষনার্থী কৃষকদেরকে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য নানা ধরনের কলা কৌশল শিখান এবং উন্নত জাতের আলুর ফসল ফলানোর জন্য সু-পরামর্শ দেন।