এবারের ঈদে রুবি মাল্টিমিডিয়ার “ভালোবাসায় রাখি তোমায়”

১৬ জুন, ২০২৪ | ৫:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে Ruby Multimedia রুবি মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি এবারের নাটক “ভালোবাসায় রাখি তোমায়”। হাফিজ রহমানের লেখা এই গল্পটি চিত্রায়ন করেছেন শাহরিয়া সোহাগ ও মোহাম্মদ মেহেদী হাসান। নাটকের মূল ভূমিকায় অভিনয় করেছেন হাফিজ রহমান, মাইসা প্রাপ্তি, সালমা সুলতানা ও আরিফুল রুবেল। নাটকের শিরোনাম গানটি লিখেছেন শাহ্ সাদ, সুমধুর এই গানটি নাটকটিকে এক নতুন মাত্রা এনে দিয়েছে। গানটির মিউজিক ভিডিও Ruby Multimedia র YouTube channel ও Facebook পেইজে দেখতে পাবেন আজ ১৫ই জুন শনিবার, দুপুর ১২টায়। রাজশাহীতে বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়া এক তরুণের ট্রেন যাত্রার অভিজ্ঞতা এবং এই যাত্রায় নানান খুনসুটির মাঝে একজন তরুণীর প্রতি ভালো লাগার অনুভূতি নিয়ে গড়ে ওঠা এক প্রেমের গল্প, যা দুই পর্বে সমাপ্ত হবে। নাটকটি রাজশাহীর মনোরম আম ও লিচু বাগানসহ বিভিন্ন বিখ্যাত স্থানে চিত্রায়িত হয়েছে! নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মেহেদী হাসান ও প্রযোজনা করেছেন সিকদার মিজান। সম্পূর্ন নাটকটি দেখতে পাবেন ঈদের দ্বিতীয় দিন (১৮ই জুন দুপুর ১২ টায়) Ruby Multimedia র YouTube channel ও Facebook পেইজে।