নরসিংদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ, থানায় মামলা

২৫ জুন, ২০২৪ | ১:১৯ অপরাহ্ণ
মাজহারুল ইসলাম ইমন , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ের সফরিয়া গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে ফাহাদ ভূঁইয়ার (২৯) এর সাথে ফেসবুকে পরিচয় হয় নরসিংদী শহরের থাকা ভুক্তভোগী ওই নারীর। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত ফাহাদ ভূঁইয়া। পরে গোপনে সেই দৃশ্য ভিডিও ধারণ করেও রেখে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গত শুক্রবার (২১ জুন) অনত্র বিয়ে করে নেয় ফাহাদ। পরে ভুক্তভোগী ঐ নারী গত রবিবার (২৩ জুন) নরসিংদী মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এবং ভোক্তভোগী ঐ নারীকে মেডিকেল করানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে ডিএনএ টেস্ট করানো হবে।