হোমনায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

২৬ জুন, ২০২৪ | ১০:৩৩ অপরাহ্ণ
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লায় হোমনায় সাপের কামড়ে তানজিনা আক্তার (২১) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গোয়ারিভাঙ্গা গ্রামের আলী আহমেদের স্ত্রী। জানা যায়, বুধবার সকালে তানজিনা আক্তার নিজ বাড়িতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কাটে। সকাল ৮ টার দিকে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে এন্টিভেনম দেয়ার পর হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তার পরিবার সেটি না মেনে তাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে রোগীর অবস্থা খারাপ হলে আবার হাসপাতালে আসার পথে তার মৃত্যু হয়। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম জানান, সাপে কাটা রোগীকে আধুনিক( অ্যান্টি ভেনম) দেয়া শুরু করা হয়েছিল। কিন্তু সেটি মাঝামাঝি পর্যায়ে থাকাকালীন সময়ে তার পরিবারের লোকজন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। পরে শুনেছি তাকে মৃত অবস্থায় আবার হাসপাতালে আনা হয়েছে।