শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীরকে হামলার প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন

১ জুলাই, ২০২৪ | ১১:১৩ অপরাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের শৈলকূপায় রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও উদিচি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক আলমগীর অরন্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয় কিন্তু সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজিতে রেফার করা হয়। রবিবার (৩০ জুন) বিকাল তিনটার দিকে উক্ত সাংবাদিক আলমগীর অরণ্য তার নিজ দোকানে সামান্য মোবাইল রিসার্স কার্ড নিয়ে তিন জনের সাথে তর্ক বির্তক করার চল্লিশ মিনিট পর সন্ত্রাসী হামলার শিকার হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন যেমন -শৈলকূপা রিপোর্টার্স ইউনিটি, শৈলকুপা উপজেলা প্রেসক্লাব,সম্মিলিত শিল্পী সমাজ,বাংলাদেশ উদিচি শিল্পগোষ্ঠী, শৈলকুপা নাগরিক কমিটির ব্যানারে সোমবার সকাল ১০ ঘটিকার সময় চৌরাস্তা মোড়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। উক্ত সমাবেশে শৈলকুপা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ টিটো মিজান, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শিহাব মল্লিক, আলিমুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, শৈল কোপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, অধ্যক্ষ কবিরুল ইসলাম, তোয়াপ অপু সভাপতি বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখা, বাবু শ্যামল রায় সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতি খুলনা বিভাগ, এম এ ওহাব সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি শৈলকূপা, আবুল কাশেম সদস্য নাগরিক কমিটি, অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সাবেক পুলিশ অফিসার হাসেম আলী, ফিরোজ খান নুন ও স্বপন বাগচি সভাপতি ও সাধারণ সম্পাদক পাবলিক লাইব্রেরির শৈলকূপ ও আজকের অনুষ্ঠানের সমন্বয়ক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শৈলকূপা আঞ্চলিক কথা কয়া গুষ্টির এডমিন খন্দকার ফারুক হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।