পৈত্রিক সম্পত্তিই যেনো কাল

প্রতিবন্ধী সহোদর ভাইয়ের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ

৯ জুলাই, ২০২৪ | ১২:১৮ পূর্বাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী বাদশা মিয়ার উপর তারই সহোদর ভাই রউফ শিকদার গংদের বিরুদ্ধে অমানষিক বর্বর নির্যাতনের ঘৃণ্য অপরাধের অভিযোগ ওঠেছে। অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী বাদশা মিয়া।অভিযোগকারীর বর্ননা মোতাবেক তার বড় ভাই রউফ শিকদার,রউফ শিকদারের ছেলে শামীম শিকদার ও তার বোন আমিনা মিলে তাকে ও তার স্ত্রীকে বিভিন্ন সময় পারিবারিক সহায়সম্পত্তি নিয়ে এলোপাতাড়ি মারধর করে। জানা যায়,বাদশা মিয়া বিগত বেশ কয়েক বছর পূর্বে হঠাৎই স্টোক করে প্যারালাইসেস হয়ে শারীরিক ভাবে অনেকটাই প্রতিবন্ধী হয়ে যান।স্ত্রী সন্তান নিয়ে জীবন সংসারে পড়েন চরম বিপাকে,তবুও থেমে থাকেননি তিনি।সখীপুর পুরনো ইউনিয়ন পরিষদ চত্বরে কোনো রকমের একটি মোদি দোকান করে ও সরকারি অনুদানে জীবন জীবিকা নির্বাহ করছেন সে। পিতার মৃত্যুর পর যেটুকু পৈতৃক সম্পত্তি পেয়েছিলেন,তার বেশিরভাগই বড় ভাই রউফ শিকদার কৌশলে কমমূল্যে বিক্রি করিয়ে বেশির ভাগ অংশই আত্মসাৎ করেন।এনিয়ে বাদশা মিয়া কোনো কিছু বললেই তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন।এমন অবস্থায় অসহায় বাদশা মিয়া সখীপুরের স্থানীয় অনেক প্রভাবশালী নেতাদের ধারে ধারে কাকুতিমিনতি করেও পাননি কোন সুবিচার। কারণ হিসেবে বলেন,রউফ শিকদার স্থানীয় আরেক প্রভাবশালী শ্রমিক নেতা বাচ্চু শিকদারের একান্ত সহকারী।এরা সখীপুরে বিভিন্ন অজুহাতে অন্যের জমি জবরদখল, চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক কারবারী।থানার সামনে বাড়ি হওয়ার সুবাদে থানার একাধিক প্রভাবশালী অফিসারগন বাচ্চু শিকদারের ভাই দেলোয়ার শিকদারের বিল্ডিংয়ে ভাড়া থাকার সুবাদে তাদের রয়েছে বেশ সখ্যতা। ভুক্তভোগী কেউ কোন অভিযোগ এদের বিরুদ্ধে করলেও সাধারণ ভুক্তভোগীরা পাননা কোন প্রতিকার।এছাড়াও সরকারি দল আওয়ামিলীগের সাবেক এমপি ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভিপি জোয়াহের সাহেব ও সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা জনাব আবু হানিফ আজাদের সাথে রয়েছে তাদের বিশেষ সখ্যতা।এদের খুঁটির জোর এতটাই বেশি যে,বর্তমান সংসদ সদস্য নিজেও ইচ্ছে থাকলেও এদের বিরুদ্ধে নিতে পারছেননা কোন ব্যবস্থা। অভিযোগকারী প্রতিবন্ধী বাদশা মিয়াসহ এমন অসংখ্য ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে পাওয়া গেছে এমন সব ভয়ংকর তথ্য। এবিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবন্ধী বাদশা মিয়াসহ আরও কয়েকজন স্থানীয় ভুক্তভোগী পরিবার জোর দাবি জানান। উপরোক্ত প্রতিবেদনটি ভুক্তভোগী প্রতিবন্ধী বাদশা মিয়ার বক্তব্য অনুযায়ী তৈরি করা হয়েছে। যার ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য সংরক্ষিত আছে।