রামগঞ্জে যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রিপনের নেতৃত্বে আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
কমিটিতে লক্ষীপুর জেলার কৃতি সন্তান আব্দুল মোনায়েম মুন্না'কে সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক এবং নোয়াখালীর জেলার কৃতি সন্তান নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক নির্বাচিত করায় আনন্দ মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শুক্রবার বিকাল ৩ টার দিকে মিছিলটি রামগঞ্জ পৌরসভার পুলিশ বক্স থেকে শুরু হয়ে কলাবাগান এলাকায় মিছিল করেন দলটির নেতাকর্মীরা, পরে সড়কের পাশেই নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আতিকুর রহমান রিপনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রনেতা ইকবাল তপদার, আক্তার মাস্টার, জহির চৌধুরী, আরিফ হোসেন,শাহাদাত হোসেন মনোয়ার,সাইফুল ইসলাম সুজন, ফয়সাল সহ বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী।
প্রসঙ্গত, গত মঙ্গলবার আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ৬ সদস্য নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।