হোমনায় কোটা সংস্কার আন্দোলনে নিহত শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

১২ আগস্ট, ২০২৪ | ১২:০৮ পূর্বাহ্ণ
হোমনা প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় কুমিল্লার হোমনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) বাদ যোহর হোমনা উপজেলা মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, হোমনা থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন, সামজিক সংগঠন ভয়েজ অব কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক, এড. মোঃ তরিকুল ইসলাম, শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, রিয়াজুল ইসলাম, মোঃ ইমরান প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান হতে আগত ছাত্রছাত্রী এসময় উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হোমনা উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব শামসুল হক। এরপর দুঃস্থ ও সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।