ব্যাংক খাতে ফিরবে স্বস্তি

অবশেষে ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ

২২ আগস্ট, ২০২৪ | ২:০৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

স্বৈরাচার আওয়ামী সরকারের দীর্ঘদিনের লুটেরাজ বসন্তের ইতি ঘটেছে। শেষ হয়েছে কথিত উন্নয়ন নামক কুচক্রী মহলের লুটেপুটে খাওয়ার মহোৎসব। স্বৈরাচারী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে দেশের শীর্ষ ব্যাংকগুলোতে আসতে শুরু করেছে বড় পরিবর্তন। গেল কয়েক দিনের আন্দোলন, আলোচনা-সমালোচনার পর এবার দেশের সবচেয়ে বড় নেটওয়ার্কের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার (২ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। শুধু বোর্ড ভেঙে দেয়া হচ্ছে এমনটা নয়। ব্যাংকটিকে দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম রাক্ষস এস আলমের দখলমুক্ত করতে আরও বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন এই গভর্নর। এ-সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকের জন্য স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। নামে-বেনামে নেয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার সরকারের জিম্মায় থাকবে বলেও জানিয়েছেন গভর্নর। দেশের ব্যাংক খাত বিশেষ করে এস আলম গ্রুপের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষা করতে নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে গত ১৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেয় ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গভর্নরকে উল্লেখ করে ওই চিঠিতে বলা হয়, ‘ইসলামী ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধার, ব্যাংকের সব স্টেকহোল্ডারের স্বার্থ রক্ষা, তাদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন ৪৭ ধারা মোতাবেক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সৎ ও দুর্নীতিমুক্ত, ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞ ব্যক্তিবর্গ অথবা প্রয়োজনে সাবেক পরিচালকদের মধ্য হতে কিছুসংখ্যক ব্যক্তির সমন্বয়ে বোর্ড পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার আশু পদক্ষেপ কামনা করছি।’ বলা বাহুল্য, আওয়ামী সরকারের টানা ১৬ বছরের শাষণামলে দেশের প্রতিটি খাতকে করা হয়েছে দলীয়করণ। যার ফলে দলীয় নেতাকর্মী ও আওয়ামী সরকারের মদদপুষ্ট সুবিধাভোগীরা ইচ্ছেমতো লুটেপুটে খেয়েছে দেশের অর্থনীতি। লক্ষ্ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। নিজেদের প্রতিষ্ঠানের নামে নেয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। দরবেশ বাবা খ্যাত ভন্ড, বদমাশ সালমান এফ রহমানের প্রতিষ্ঠানগুলো এবং এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলো তার মধ্যে অন্যতম। মূলত দেশের অর্থনীতি ও ব্যাংক খাতগুলোতে স্বস্তি ফিরিয়ে আনতে এসব রাঘববোয়ালদের দমনের কোনো বিকল্প নেই।