মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উদ্যোগে গৃহহীন রমজানের পরিবারকে নতুন ঘর উপহার

২৬ আগস্ট, ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ
মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মোহাম্মদ খবির সবুজ মৃধা প্রতিষ্ঠাতা, সবুজ তালুকদার প্রতিষ্ঠাতা সদস্য ও মোহাম্মদ সুমন প্রতিষ্ঠাতা সদস্য সহ অনেকের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি ২০১৬ সাল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঘর, শিক্ষার্থীদের ড্রেস, মসজিদ- মাদ্রাসা, কবরস্থান, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, হুইল চেয়ার, চিকিৎসা, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদান করার জন্য কোরআন তেলোয়াত প্রতিযোগিতা, ইফতার পার্টি সহ নগদ অর্থ প্রদান করে আসছেন। কুমিল্লার মেঘনা উপজেলায় আজীবন দাতা সদস্য (আমেরিকা প্রবাসী) মিয়া মোহাম্মদ দাউদের অধিকাংশ আর্থিক এবং অন্যান্যদের সার্বিক সহযোগিতায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠন' এর উদ্যোগে কান্দারগাঁও গ্রামের মৃত মোঃ বাচ্চু তালুকদারের ছেলে গৃহহীন মোঃ রমজান মিয়ার পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তর করা হয়। শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে ১০নং কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে সাধারণ সম্পাদক আবদুল গাফফার এর সঞ্চালনায় উপদেষ্টা স্কোয়াড্রন লিডার (অবঃ) কিবরিয়া আব্বাসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ উপদেষ্টা, আজীবন দাতা সদস্য, সিনিয়র আইনজীবী ও কলামিস্ট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম শিবলী রেজা, প্রেসিডিয়াম সদস্য (আমেরিকা প্রবাসী) রিপন সরকার, সংগঠনটির সভাপতি নাছরিন সুলতানা, বিশেষ শুভাকাঙ্ক্ষী মো. ইমাম হোসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উচ্চমান সহকারী, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. সাইফ উদ্দিন রতন, ঢাকা সুপ্রিম কোর্ট। সহ-সভাপতি সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান সিহাব, প্রেসিডিয়াম সদস্য কুয়েত প্রবাসী হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মোঃ করিম, কার্যকরী সদস্য বাদশাহ আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।