বানভাসি মানুষের পাশে ছাত্রদল নেতা শান্ত

২৮ আগস্ট, ২০২৪ | ১১:৩০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশে চলমান ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর ঢাকা কলেজ ছাত্রদল নেতা এনামুল হক শান্ত’র নেতৃত্বে লক্ষ্মীপুরে করা হয় ত্রাণ সামগ্রী বিতরণ। সাম্প্রতিক বৃষ্টি ও ভারতীয় বাঁধের পানি ছেড়ে দেয়ায় বাংলাদেশে সৃষ্টি হয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। ঘরছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ, প্রাণহানির সংখ্যাও কম নয়। ঘরবাড়ি, গবাদি পশু সহ সহায় সম্বল হারিয়ে দূরাবস্থায় দিনপার করছে বন্যার্ত এলাকার মানুষ। সবমিলিয়ে এক কঠিন সময় পার করছে বাংলাদেশের কয়েক জেলার জনগণ। ঠিক এই সময়ে তাদের পাশে থেকে মানবিকতার পরিচয় দিচ্ছে বিএনপি, ছাত্রদল ও কিছু মানবিক সংগঠন। বন্যায় বিপর্যস্ত জনজীবনের কষ্ট লাঘব করতে নিয়মিত কাজ করে যাচ্ছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা শান্ত’র নেতৃত্বে লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রামগতি, কমলনগর সহ বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা কলেজ ছাত্রদলের ইলিয়াস হল সভাপতি এনামুল হক শান্ত ও তার কর্মীরা। রোববার (২৫ আগস্ট) রাত ৩ টার সময় রাজধানীর মিরপুর থেকে প্রায় ২৫০ প্যাকেট ত্রানের গাড়ি লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরদিন সোমবার (২৬ আগস্ট) সকালে রামগঞ্জ উপজেলা এসে পৌঁছায়। পরে সেখান থেকেই শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্র। চলে লক্ষ্মীপুরের বিভিন্ন দূরাবস্থা এলাকায়। নিদারুণ অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, স্যালাইন, ঔষধ, খাবার পানি, মোমবাতি, দিয়াশলাই, গ্যাস লাইট, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। এছাড়া বাচ্চাদের জন্য আলাদাভাবে দুধ, খাবার, চকলেট সহ বিভিন্ন জিনিসেরও ব্যবস্থা করে তারা। ছাত্রদল নেতা শান্ত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি ঢাকা কলেজের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করছি।’ নানাবিধ সামাজিক ও জনকল্যাণমুখী কাজের জন্য বরাবরই শান্ত’র সুনাম রয়েছে। তরুণ সমাজের নজর কারা ছাত্রদল নেতা শান্তর পাশাপাশি ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবী।