কাদের গনির অতি লোভে লজ্জিত বিএনপি ও সাংবাদিক সমাজ

২৯ আগস্ট, ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

'টক অব দ্য কান্ট্রি’তুমুল বিতর্কিত, তৈলবাজ, বাটপার সাংবাদিক দম্পতি ফারজানা রুপা-শাকিল আহমেদ। রাজনীতিবিদ না হয়েও গণমাধ্যম ব্যবহার করে স্বৈরাচার শেখ হাসিনাকে উসকে দিয়ে যে শতাধিক সাংবাদিক তাকে আরো স্বৈরাচার বানিয়েছেন তাদের মধ্যে অন্যতম একই দম্পতি। বিনিময়ে প্লট, ফ্লাট, তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। জাতির কাছে তাই ঘৃণার পাত্র এই দলদাস সাংবাদিক দম্পতি। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা ভারতে পলায়নের পর অন্য সাংবাদিকরা যখন ম্ক্তুহস্তে লিখছেন-কথা বলছেন তখন গণমাধ্যম হয়েও এই দু’জন পলাতক ছিলেন। বিদেশে পালিয়ে যাওয়ার সময় এই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। যাদেরকে প্রথমে ৪ দিনের পরে আরো ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এই সাংবাদিক দম্পতি সম্পর্কে আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী আদালতে বলেছেন, এরা রাজনীতিবিদ থেকেও জঘন্য। রাজনীতিবিদরা মানুষের সেবা করেন। এরা রাজনীতি করেন না। সাংবাদিকতার নামে এটা পরগাছা। এদের তৈল মর্দনের কারণে একটি সরকার স্বৈরাচারী হয়। সাংবাদিকতার নামে এদের তৎপরতায় সরকার মিস গাইড হয়। তিনি বলেন, গত ১৫ বছর এই দম্পত্তির নেতৃত্বে একাত্তর টিভি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার হতে সাহায্য করেছে। ভোটবিহীন নির্বাচন করতে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। টিভিতে টক শোর নামে হাসিনাকে আরো স্বৈরাচার করেছে। আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা যখন পতনের দারপ্রাপ্তে তখনও তারা টেলিভিশনে আরো উস্কানিমূলক বক্তব্য দেন। যেন আরো মানুষ রাস্তায় বেরিয়ে আসে। আরো লাশ পড়ে। তারা অপরাধ করেছেন।  এ জন্যই তারা পালিয়ে যাচ্ছিলেন। আরো সাংবাদিক আছেন। আমাদের কোর্ট এলাকায়ও অনেক সাংবাদিক আছেন। তারা তো যাচ্ছেন না। নিশ্চয়ই তারা অপরাধ করেছেন। ভেবেছিলেন, শেখ হাসিনা তাদের নিয়ে যাবেন, কিন্তু নেননি। শুধু রুপা-সাকিল সাংবাদিক দম্পতিই নয়; ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনার ভারতে পলায়নের পর পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যম সেক্টরে নতুন চেহারাও ফুটে উঠেছে। যিনি গত ১৫ বছর কোন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বিএনপি’র বিভিন্ন পদের ব্যবহার করে নানাবিধ সুযোগ-সুবিধা নিয়েছেন। আবার নির্যাতিত বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের পাশে না থেকে বিভিন্ন নির্বাচনে তাদেরকে হারানোর জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের সঙ্গে লিয়াজো করে বাণিজ্য করেছেন। যার একাধিক প্রমাণও রয়েছে। এছাড়া বিএনপি’র গ্রাম পর্যায়ের নেতাদের নামেও যেখানে ডজন খানেক মামলা। সেখানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে একটি মামলাও হয়নি তার বিরুদ্ধে। তিনি হলেন বর্ণচোরা সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর কথা। তিনি এখন সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে রুপা-সাকিলের মতোই মাঠে নতুন ধান্দায় নেমেছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয়া এবং স্বৈরাচার হাসিনার দালাল দেশের শত্রু বসুন্ধরা গ্রুপের। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে কথিত সাংবাদিক কাদের গণি সংবাদপত্রের সঙ্গে আদৌ সম্পর্ক নেই এবার হাসিনার এই চাটুকার বসুন্ধরা মালিক আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে ধর্ষক আনভির সোবহানকে বাচাঁনোর এজেন্সি নিয়েছেন। হাসিনার তাবেদার আকবর সোহবানকে বাচানোর ঢাল হিসেবে বসুন্ধরা গ্রুপের ৬টি মিডিয়া হাউজের নির্বাহী পরিচালক (সিইও) দায়িত্ব নিয়েছেন। এছাড়া গত রোববার রাতে প্রকাশিত জাতীয় প্রেসক্লাবের নতুন সদস্যপদ দেয়া নিয়ে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কাদের গণির অপকর্ম বুঝতে পেরে ‘বিএনপির মিডিয়া সেল’ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। কানাডা থেকে পরিচালিত নাগরিক টিভিও গতকাল এক অনুসন্ধানী প্রতিবেদন করেছে চাটুকার এই কথিত সাংবাদিক কাদের গনি চৌধুরীকে নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে কাদের গনিকে রুপা-সাকিলের মতোই আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে। এছাড়া আওয়ামী দালাল, চাটুকার ও দুবৃত্তপরায়ন, চাঁদাবাজ এই সাংবাদিককে সামাজিকভাবে বয়কটের আহবান জানানো হয়েছে। দীর্ঘদিন কাদের গনির দারা নির্যাতিত সাংবাদিক অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্যও ও কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ ইনকিলাবকে বলেন, সাংবাদিক নামধারী আওয়ামী লীগের দালাল কাদের গনি চৌধুরীর কারণে গত ১৬ বছর জাতীয়তবাদী ধারার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত। ১৫ বছর যুক্ত ছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে অথচ কাজ করেছেন আওয়ামী লীগের। হাসিনা গংয়ের এজেন্ট হিসেবে তিনি বিএনপিতে ছিলেন। সব সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে হারানোর জন্য এবং বিপদে ফেলার জন্য উঠে পড়ে লাগতেন তিনি। বিনিময়ে পেতের মোটা দাগের টাকা। সর্বশেষ গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ নিয়েও করেছেন ঔদ্ধাত্য। উদাহরণ হিসেবে তিনি বলেন, দীর্ঘদিন জাতীয় প্রেসক্লাবের সদস্য পাচ্ছেন না এ রকম পেশাদার জাতীয়তাবাদী সাংবাদিকদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু জামায়াতের লোকজনকে সদস্য পদ দেয়া হয়েছে। এমনকি কয়েকদিন হয়েছে সাংবাদিকতা পেশায় এসেছেন, আবার অনেকে পেশায় নেই এমন নিজস্ব ব্যক্তি এবং নিজ এলাকার মানুষকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দিয়েছেন। অথচ ৩০ বছর সাংবাদিকতায় রয়েছেন এমন পেশাদার সাংবাদিকদের সদস্য পদ দেয়া হয়নি। নাগরিক টিভির প্রতিবেদনে বলা হয়েছে- ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী গণবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর সাংবাদিক নেতাদের আবারো জাতীয় প্রেসক্লাবে প্রবেশ করানোর উদ্যোগ নিয়েছে মোনাফেক তথাকথিত (সংবাদপত্রের সাথে বর্তমানে আদৌ সম্পর্ক নেই) সাংবাদিক নেতা এই কাদের গণি চৌধুরী। আওয়ামী ঘরানার সাংবাদিকদের ৫ আগস্ট জাতীয় প্রেস ক্লাব থেকে বিতারণ করার পর- এই কাদের গণি তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিয়ে অবারো তাদেরকে জাতীয় প্রেস ক্লাবে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছে। ইতোমধ্যে আওয়ামীপন্থি বিএফইইজে ও ডিইউজে’র সাংবাদিক নেতাদেরকে জাতীয় প্রেস ক্লাবে আসার সুযোগ করে দিয়েছে। এছাড়া প্রেস ক্লাবের নতুন সদস্য পদ দেওয়ার ক্ষেত্রেও বড় রকমের বাণিজ্য করেছেন কাদের গনি। যা এখন সামাজিক গণমাধ্যমসহ সদস্যদের মুখে মুখে চাউড় হয়ে গেছে। এছাড়া দুই বছর আগেও জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে বিএনপি ফোরামের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী ইলিয়াস খানকে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শ্যামল দত্তের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মাত্র ১১ ভোটের ব্যবধানে হারিয়ে প্রকাশ্যে সবার সামনে উল্লাস করেছিলেন এই ক্রিমিনাল কাদের গণি চৌধুরী। এমনকি আওয়ামী দালাল শ্যামল দত্তের কাছ থেকে এক চেকে ৬৫ লাখ টাকা নিয়েছেন, যা শ্যামল দত্ত নিজেই সবাইকে প্রকাশ্যেই বলেছেন। এই কাদের গণির জন্য বিএনপি জাতীয়তাবাদী ফোরামের সদস্যরা চরম নিগৃহীত। জাতীয় প্রেসক্লাবে যখনই বিএনপিকে জাতীয়তাবাদী ফোরাম একটু আধিপত্য বিস্তারের চেষ্টা করে- তখনই তিনি ওদের (আওয়ামী) সাথে লিয়াজোঁ করে সব কিছু ওলটপালট করে দেয়। আওয়ামী লীগের এজেন্ট সুচতুর কাদের গণি চৌধুরী একাধারে- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। গত ১৫ বছর কোনো পত্রিকায় কাজ না করলেও হয়েছেন বিএনপি পন্থিদের সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, বিএফইউজের মহাসচিব, বিএনপি মিডিয়া সেলের সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী সদস্য, অতি সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য হিসেবে জোরপূর্বক নিজেকে কো-অপ্ট করে নিয়েছে। এসব পদ নিয়ে ইতিমধ্যে বাণিজ্য শুরু করে দিয়েছেন। প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার নামে লাখ লাখ টাকা বাণিজ্য করছেন। নতুন করে ২৭৭ জনকে নতুন সদস্যম পদ দেয়া হয়েছে। সদস্য দেওয়ার নামে পর্দার আড়ালে প্রায় ১০০ জনের কাছ যে অর্থ নিয়েছেন তার পরিমাণ প্রায় এক কোটি টাকা। এর বাইরে সরকার পতনের পর পত্রিকার ডিএফপি তালিকায় ক্রম অনুসারে কোন পত্রিকা উপরে কোন পত্রিকা নিচে রাখবেন এই নিয়ে বাণিজ্য শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে একাধিক পত্রিকা মালিককে এ বিষয়ে ফোন দিয়েছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের লোক হিসেবে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন সময় টেলিভিশন কর্তৃপক্ষের কাছ থেকে সম্প্রতি বন্ধ করার হুমকি দিয়ে এক কোটি টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এটিএনবাংলা টেলিভিশনের জ. ই. মামুনকে কর্তৃপক্ষ বহিষ্কার করার পর তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে আবারো জ. ই. মামুনকে সেখানে পুনর্বহাল করার সুযোগ করে দিয়েছে। এভাবে আরো অনেক মিডিয়ার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের দলদাস হিসেবে চিহ্নিত ৭১ ও গাজী টিভি বাচাঁতে বিএনপি ঘরনার দুই সাংবাদিককে সামনে রেখে দুটি টিভির মালিকের কাছ থেকেও হাতিয়ে নেন প্রায় ১ কোটি টাকা। একই সঙ্গে আওয়ামী লীগের দালাল সাংবাদিকদের বর্তমান সময়ে সহায়তার নিশ্চয়তা দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিচ্ছে এই কাদের গণি চৌধুরী। এদিকে গত ১৫ বছরে বিএনপির কেন্দ্রীয় নেতারা যেখানে মামলার সেঞ্চুরি করেছে, সেখানে একটি মামলায় জড়াতে হয়নি এই বিতর্কিত সাংবাদিককে। এতকিছুর পরেও বসুন্ধরা গ্রুপের মালিককে বাঁচাতে গিয়ে এবার ফাঁদে পড়েছেন। আমৃত্যু শেখ হাসিনার সঙ্গে থাকার ঘোষণা দেওয়া বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তাকে বাঁচানোর কন্ট্রাক নেন। বসুন্ধরা মালিকের সঙ্গে তার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বসুন্ধরার মালিককে কব্জা করতে তিনি ব্যবহার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। অথচ তারেক রহমান ও খালেদা জিয়াকে বিতর্কিত ভুমিদস্যু আকবর সোবহানের অনেক অপকান্ড প্রকাশ পেয়েছে। কাদের গণি বসুন্ধরার কাছে বলেছেন- বিএনপি বিএনপি থেকেই বসুন্ধরা গ্রুপের দায়িত্ব নেওয়ার জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ভেবেছিলেন সাংবাদিক নাম ব্যবহার করে পার পেয়ে যাবেন। নিজ ঘরনার সাংবাদিকদের জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সমঝোতার জন্য তাকে পাঠিয়েছে। বিষয়টি জানতে পেরে সোমবার রাতেই কাদের গনিকে বিএনপির মিডিয়া সেল থেকে সরিয়ে দেন তারেক রহমান। বসুন্ধরাকে বাচাঁনোর জন্য বাণিজ্যের অভিযোগে বিএনপি থেকেও বহিষ্কার করা হতে পারে তাকে বলে সূত্র জানিয়েছে। অথচ তারেক রহমান পটপরিবর্তনের পর জাতির উদ্দেশ্যে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে দৃঢ়ভাবে নির্দেশ দিয়েছেন- কোনো অনুপ্রবেশকারী যাতে বিএনপিতে ঢুকতে না পারে। কাদের গনিসহ কিছু সংবাদকর্মী সাংবাদিকতার নামে এই মিডিয়া সেক্টরটা একেবারে ধ্বংস করে দিচ্ছে। যাদের জন্য এখন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সদস্যরা চরম লজ্জা ও বিপাকে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয়তাবাদী ধারা সাংবাদিকদের সংগঠনের সিনিয়র এক সাংবাদিক নেতা বলেন, কাদের গনির অর্থ লিপ্সার কারণে গোটা সাংবাদিক সমাজ লজ্জিত। দেশের শত্রু, যিনি নির্বিচারে শিক্ষার্থীদের ওপর গুলি করার জন্য উস্কে দিয়েছেন স্বৈরাচার হাসিনাকে সেই আহমেদ আকবর সোবহানকে বাচাঁতে দায়িত্ব নিয়েছেন কাদের গনি। রুপা-সাকিল বা অন্য আওয়ামী দালাল সাংবাদিকদের মতো তাকেও শাস্তির আওতায় আনার দাবি জানান এই সাংবাদিক।