শৈলকুপা হাসপাতাল অত:পর

৩১ আগস্ট, ২০২৪ | ১০:২৮ অপরাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রায় ৪ লাখ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান শৈলকুপা হাসপাতাল। এখানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বার বার নানা শ্রেণিপেশার মানুষের স্বদিচ্ছা থাকলেও একমাত্র ক্লিনিক ডায়াগনস্টিক সিন্ডিকেটের কারনেই সম্ভব হয়ে ওঠেনা। গুটি কয়েক মুখোশধারী শয়তানরূপি হলুদ সাংবাদিকদের নেপথ্য বাণিজ্যের কারনেই হাসপাতালটির আজ বেহালদশা। এরা চিকিৎসকদের জিম্মি করে রোগী ভাগিয়ে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে দেদারছে ব্যবসা পরিচালনা করে থাকেন। সাংবাদিকতাকে পূজি করে গোপন ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিস্বার্থে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নষ্টের পাশাপাশি গরীবের পকেট কাটছে নিয়মিত। হাসপাতালে সাধারন মানুষের চিকিৎসা চলমান রাখতে এখনি পদক্ষেপ জরুরি। প্রসূতি মায়েদের অপারেশন, আল্ট্রাসনো এবং প্যাথলোজি চালু রাখা এখন সময়ের দাবি, যতটুকু জানি শুধুমাত্র নৃপংশু সাংবাদিকদের নেপথ্য চাপের করনেই হাসপাতালের কার্যক্রম ব্যহত হচ্ছে। জনদূর্ভোগ লাঘবে দ্রুত সংশ্লিষ্ট বিষয়ে সমাজের সচেতন মানুষের আশু দৃষ্টি কামনা করি।