কামারখন্দে সিএনজি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকার এসিআই ফুড মিলের সামনে সিএনজি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে৷ নিহত ৫জন সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মনবাড়িয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮), তারাশ উপজেলার ভাটড়া এলাকার রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার বড় ভাই তারেক রহমান (৫৫), এবং হাসপাতালে মারা যাওয়া দুইজনের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসি সুত্রে জানা যায়, নলকা মোড় এলাকা থেকে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলো মাইক্রোবাসটি ৷ অপর দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির ড্রাইভার সহ ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি৷ এখানে ৩ জন ঘটনাস্থলে মারা যায়৷ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।