শ্রীপুর নয়নপুরে হানু মার্কেট এলাকায় তামান্না নামের এক নারীর মৃতদহ উদ্ধার
জানা যায় শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় হানু মার্কেট সংলগ্ন এনামুল হক মনি সাহেবের বাড়াবাড়িতে। দীর্ঘ এক দেড় বছর যাবত ভাড়া থাকেন সামিউল ও তার স্ত্রী তামান্না। স্বামী সামিউলের পিতার নাম শা জাহান। গ্রামের বাড়ি ময়মনসিংহের এিশাল উপজেলায়। স্ত্রী তামান্নার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাও উপজেলায়। তামান্নার ছোট বোন তানিয়া ও পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। তানিয়ার কাছ থেকে জানা যায়। দুলাভাই একটা মেয়ের সাথে ফোনে কথা বলে। আর সেই ফোন কলকে কেন্দ্র করে দুজনের মধ্যে দুই তিন দিন যাবত ঝগড়া চলছে। তানিয়া আজ সকাল আনুমানিক এগারোটায় বড় বোনের বাসায় গিয়ে দেখেন বাসার কাপড়-চোপড় গুলো এলোমেলো অবস্থায়। ও তার বড় বোন মেঝেতে পড়ে আছে। এমতাবস্থায় সে ডাক চিৎকার করলে। আশেপাশের লোকজন দৌড়ে এসে দেখেন। তামান্নার মৃতদেহ মেঝেতে পড়ে আছে। আরো জানা যায়,ওই দম্পতির ১ থেকে দেড় বছরের একটি মেয়ে ছিলো। স্বামী সামিউল উক্ত ঘটনা জানাজানির পর হতে পলাতক। তাৎক্ষণিক শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা কে মোবাইল ফোনে জানানোর পর। এসআই আফজাল ও তার টিম সহ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন ও মর্গে পাঠান। তিনি বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।