বৃহৎ দল বিএনপির রাজনৈতিক সংস্কার জরুরি !
সম্ভাব্য রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়
লেখক- ইলিয়াস কাশেম (সাংবাদিক,কলামিস্ট,কথাসাহিত্যিক ও রাজনৈতিক) It is good to have self-belief, but unbridled arrogance or radicalism under political cover invites ultimate destruction. রাজনীতি হোক মানুষের কল্যাণে,দেশ ও জাতির কল্যানে কিন্তু কিছুতেই ব্যক্তিকল্যাণে নয়। ঘুষ-দুর্নীতি, স্বজনপ্রীতি, সুযোগ সন্ধানী, সুবিধাবাদী, পুঁজিবাদী, তেলবাজ,ধর্ম ব্যবসায়ী ও সর্বোপরি বৈষম্য বিরোধী ইস্পাত কঠিন আপোষহীন এক অবিসংবাদিত নেতার নাম মহান স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)।তিনি নিজে ছিলেন ধর্মভীরু কিন্তু সকল ধর্মের প্রতি ছিলেন সংবেদনশীল ও বিশ্বাস যোগ্য নিরাপত্তারক্ষী।দলমত,ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন বহুদলীয় গনতন্ত্রের এক মহা মহানায়ক। এদেশের মুসলমানগন নিঃসন্দেহে ধর্মভীরু,কিন্তু কিছুতেই ধর্মান্ধ কিংবা উগ্রবাদকে পছন্দ করেননা।উগ্রবাদ কিংবা ধর্মান্ধ গোষ্ঠী মানবতার চরম শত্রু একথা আজ পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত সত্য,আর ধর্মীয় গোড়ামী কিংবা উগ্রবাদ পবিত্র ধর্ম ইসলামও সমর্থন করেননা।কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী নামক রাজনৈতিক দলটির হঠাৎ চিরাচরিত রূপ বদল করে,সন্ন্যাসী রূপ জাহিরের পিছনে গভীর ভাবে লুকিয়ে আছে ধর্মান্ধতা ও উগ্রবাদ।যা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা মনেপ্রাণে বিশ্বাস করেন এবং জানেন।বাস্তবতা হলো,বাংলাদেশের শতকরা প্রায় ৯০ ভাগ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামীলীগ এই দুইটি বৃহৎ সংগঠন। বাংলাদেশের যতগুলো গনতান্ত্রিক নির্বাচন এসেছে তার সবকয়টি অবাদ ও নিরপেক্ষ নির্বাচনে শহীদ জিয়ার আদর্শিক দল বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের ভোট দিয়ে সরকারে এনেছেন,এছাড়াও যেকয়টি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সবকয়টিতেই বাংলাদেশ আওয়ামিলীগ সরকারে এসেছেন।কিন্তু তৃতীয় রাজনৈতিক কোন শক্তি আদৌও জনপ্রিয়তার দিক থেকে এই দল দুইটির ধারের কাছেও যেতে সক্ষম হয়নি,আর ভবিষ্যতে হবে বলেও আপাতত মনে করবার কোন কারণ নেই। সবচেয়ে বড় কথা হলো,বিএনপি কিংবা আওয়ামিলীগের যৌথ সমর্থক বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ,কিন্তু এরাও সবাই প্রায় পবিত্র ধর্ম ইসলামের অনুসারী মুসলিম।আজকাল জামাতসহ বেশ কয়েকটি ইসলামি উগ্রবাদ পন্থা অবলম্বনকারী ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো নিজেদের মাঝে ঐক্যের মাধ্যমে এদেশের ক্ষমতায় আসার যে,দিবাস্বপ্নে বিভোর,তারা কি কেউ এক মাত্র জামাত ছাড়া একটি আসনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবার মতো জনপ্রিয়তা অর্জনে সক্ষম?জামাতের সর্বশেষ জনপ্রিয়তার জোরে হয়তোবা সর্বোচ্চ ৩০/৩৫ টি আসনে জিতে আসা সম্ভব হতে পারে,সেইটুকু জনপ্রিয়তা নিয়ে এতটা তর্জনগর্জন কতটা মানানসই? ইদানিং আওয়ামিলীগের দীর্ঘ দুঃশাসনের ফলে পতন পরবর্তী জামাত খুবই ফুরফুরে মেজাজে আগবাড়িয়ে আওয়ামিলীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দলটির সহানুভূতি কিংবা আওয়ামী সমর্থকদের ভোটের লোভে নিজেদের চিরচেনা উগ্রবাদী রূপ পরিবর্তন করে একটি কূটকৌশলে এগিয়ে চলছেন।কিন্তু জামাত কি ভুলে গেছেন ওরা যতটা বিপদসংকুলই হোক,তাই বলে ওদের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানবতা বিরোধী রাজাকার খ্যাত জামাতের নিকট আত্মসমর্পণ করবে!ইদানিং জামাতের দিবাস্বপ্ন এতটাই ধৃষ্টতা দেখাচ্ছে যে,আওয়ামিলীগের চিরাচরিত ভারত প্রেমের মতো নতুন নাটকেও তারা মসগুল। জামাত কি মনে করেন যে,জামাতের নাটকে ভারত কিংবা আওয়ামিলীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলও মন থেকেই মুগ্ধ! ক্ষমতার লোভে মানুষ অন্ধ হয় শুনেছিলাম,কিন্তু আজ যা দেখছি তাতে কি জামাতকে শুধুই অন্ধত্বের ভাষায় গন্য করলেই শেষ হবে?এরা তো দেখছি ক্ষমতার লোভে রীতিমতো উন্মাদও হয়ে গেছে!।জামাত হয়তোবা ভুলেই গেছেন যে,আওয়ামিলীগ ও ভারত বাংলাদেশের বিএনপির চেয়ে জামাতকে হাজারগুণ বেশি শত্রু ভাবেন,সেই সাথে ঘৃণাও করেন।আর বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক জটিলতার কারণে আওয়ামিলীগ যদি অংশগ্রহণ নাও করতে পারেন,তাই বলে আওয়ামিলীগের ভোট জামাতকে বা বিএনপিকে দিবেন,এই স্বপ্ন আপনারা কি করে ভাবতে পারছেন শুনি?প্রয়োজনে এরা বিগত আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনার পাতানো প্রহসনের নির্বাচনী নাটকে যেমন আপনারা ভোট কেন্দ্রেই জাননি,তারাও সেই একই পথ অনুসরণ করবে,তবুও আওয়ামিলীগের ভোট কোনদিন বিএনপি কিংবা জামাতকে দিবে,এই চিন্তা করা নেহাতই পাগলামি ছাড়া অন্য কিছু মনে করবার কারণ দেখছিনা। আমি খুব গভীর ভাবে স্বতন্ত্র দৃষ্টিতে গবেষণা করে দেখেছি,বাংলাদেশে যতবার নিরংকুশ স্বচ্ছ ও অবাদ নির্বাচন অনুষ্ঠান হবে,ঠিক ততবারই শহীদ জিয়ার আদর্শিক দল বিএনপি তাতে বিজয় অর্জন করতে সক্ষম।বিএনপি বাদে আওয়ামিলীগসহ সবদল ঐক্য করলেও,বিএনপির ধারের কাছেও যাওয়া সম্ভব হবেনা।আর সেখানে জামাতের এই স্বপ্ন! হাসবো না কাঁদব বুঝতে পারছিনা। নিজের প্রতি আত্মবিশ্বাস পাগলেরও আছে,তাই বলে পাগল কিন্তু সীমা অতিক্রম করেনা কখনো।আর পাগল যদি কখনো সীমা অতিক্রম করতে চেষ্টা করে,তখন বুঝতে হবে তার ধ্বংস নিকটে চলে এসেছে।বিএনপি পবিত্র ধর্ম ইসলামের প্রতি খুবই দুর্বল একথা যেমন সত্য,ঠিক সেরকম সত্যই বিএনপি বাংলাদেশের সকল নাগরিকদের স্ব স্ব ধর্মের অনুসারীদের প্রতি সংবেদনশীল ও সহযোগী। কিন্তু বাংলাদেশ আওয়ামিলীগ একটি পুরনো সেকুলারিজম প্রিয় রাজনৈতিক দল,পাশাপাশি অন্যান্য ডানপন্থী ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোও উগ্রবাদী সেই সঙ্গে বাম রাজনৈতিক দলগুলোও আওয়ামিলীগের মতোই সেকুলারিজমের অনুসারী।একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই বাংলাদেশী জাতীয়তাবাদের মূল লক্ষ্য ও সম্প্রীতির মেলবন্ধনের মহান নীতিমালার অনুসরণ করেন।আর তাই বিএনপিকে এই মুহূর্তে অতীত থেকে শিক্ষা নিয়ে দলকে শহীদ জিয়ার প্রকৃত আদর্শিক ধারায় ফিরিয়ে আনতে একটি রাজনৈতিক সুদ্ধি অভিযান কালবিলম্ব না করে শুরু করতে হবে,শহীদ জিয়ার প্রতি সাধারণ মানুষের যে,ভালবাসা,আস্থা ও শ্রদ্ধা এখনও রয়েছে জায়গাটি আরও দৃঢ় ও মজবুত করতে এখনই শ্রেষ্ঠ সময়। এই মুহূর্তে বিএনপির উচিৎ,সারাদেশে অপকর্ম করে যারাই দলকে ক্ষতিগ্রস্থ করে,সুনাম ক্ষুন্ন করে বিতর্কিত করবার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে,তাদের বিরুদ্ধে রাজনৈতিক সাড়াশি অভিযান শুরু করা।দল থেকে হাইব্রিড স্বৈরাচারী মনোভাবাপন্ন উপর থেকে নাজিল হওয়া নেতাদের প্রত্যাহার করে তৃণমূল থেকে উঠে আসা সাধারণ মানুষের আস্থাভাজন,সৎ ও অপেক্ষাকৃত জনপ্রিয়,দেশপ্রেমিক,দল ও কর্মীবান্ধব নেতৃত্বকে সামনের সারিতে এনে দাঁড় করানো। কারণ দেশথেকে ইতিমধ্যেই মহান রব আল্লাহ্ র অলৌকিক ক্ষমতা বলে ও অশেষ রহমতে ছাত্র-জনতার সম্মিলিত মহা আন্দোলনের মুখে জালিম স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মাধ্যমে বিএনপি কিছুটা বিপদমুক্ত হলেও,সামনে সৃষ্টি হচ্ছে আরেক বড় চ্যালেঞ্জ।সম্ভাব্য সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করবার পাশাপাশি সাধারণ জনগণের সাথে সংপৃক্ততা এখন সবচেয়ে বেশি জরুরি।সঠিক সিদ্ধান্ত নিতে দেড়ি হলে আশু ক্ষতির সম্ভাবনা থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন হতে পারে। এছাড়াও বিএনপিকে শহীদ জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের চেতনায় নতুন করে ফিরে আসতে হবে,একমাত্র দলের চেয়াপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ব্যতীত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটিকে দ্রুত ঢেলে সাজাতে হবে,সেই সাথে দলের স্থায়ী কমিটিও।পাশাপাশি বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলোকেও নতুন রূপে দ্রুত দাঁড় করাতে।মনে রাখতে হবে এইসব গুরুত্বপূর্ণ কমিটিতে কিছুতেই যেন জন্মগত বিএনপির প্রকৃত নেতাকর্মী ছাড়া অতীতে আওয়ামিলীগ,জাসদ কিংবা অন্যকোন দল থেকে অনুপ্রবেশ করা কোনো নেতাই নেতৃত্বে না আসতে পারে,সেই দিকে কঠোর নজরদারি বৃদ্ধি করতে হবে।প্রয়োজন বোধে যাকে নেতৃত্বে আনার পরিকল্পনা মাথায় আসবে তাদের প্রত্যেকের অতীত জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত আমলনামা /বায়ূ ডাটা চুল চেরা বিশ্লেষণ করে শতভাগ নিশ্চিত হয়েই তাকে দলীয় পদে নেতৃত্ব দিবেন।এছাড়াও বিগত আওয়ামীলীগ স্বৈরাচার আমলে অতি গোপনে আওয়ামিলীগের তথা সরকারের সাথে যারাই আঁতাত করে কিংবা সখ্যতা গড়ে তুলে নিজেদের লাভবান করেছেন,তাদেরকেও কোনপ্রকার দলীয় দায়িত্বে আনা থেকে বিরত থাকতে হবে।মনে রাখবেন, শহীদ জিয়াউর রহমানের মতো স্বজনপ্রীতিকে সম্পূর্ণভাবে দলীয় ও দেশের স্বার্থে কঠোর ভাবে পরিহারের নীতি মেনেই কমিটিতে যোগ্যদের,ত্যাগীদের জায়গা করে দিতে হবে।টাকার জোরে,পরিচয়ের জোরে,আপনার প্রতি আনুগত্যের জোরে যদি কাউকে নেতৃত্বে আনা হয়,তবে আপনি ব্যক্তিগত ভাবে আত্নসন্তোষ বোধ করতেই পারেন,কিন্তু এতে দল ও দেশ চরম ক্ষতির মুখোমুখি দাঁড়াতে বাধ্য।পাশাপাশি জেলা ও মহানগর কমিটিতেও ঠিক একইভাবে নতুন নেতৃত্ব আনাটা জরুরি।সেই সাথে প্রতিটি উপজেলা ও পৌর কমিটি থেকে শুরু করে একেবারে তৃণমূলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একই নিয়ম অনুসরণ করে কমিটি গঠন সবচেয়ে বেশি জরুরি।কিন্তু প্রতিটি ক্ষেত্রেই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে,নেতৃত্ব নির্বাচন সম্পূর্ণ গনতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে আনতে পারলে সবচেয়ে বেশি ভালো।সেও যদি সম্ভব না হয়,তবে উপরোল্লিখিত প্রতিটি গুরুত্বপূর্ণ পদের প্রার্থীদের অতীত আমলনামা পর্যালোচনার ভিত্তিতে করলেও তেমন ক্ষতির সম্ভবনা থাকবেনা। বিশেষ করে উপজেলা ও পৌর কমিটিগুলো গঠনে সংশ্লিষ্ট উপজেলার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে।এভাবে আগামী ৩/৬ মাস বিএনপিকে পূঃনগঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে,সেই সাথে অপেক্ষাকৃত বেশি জনপ্রিয় ও সৎ নীতিবান নেতৃত্বের আগমন ঘটাতে হবে,অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই প্রক্রিয়ায় পাশাপাশি অধিক সাহসী ও ত্যাগী নেতৃত্ব নির্বাচন করতে হবে।উপরোল্লিখিত পরামর্শগুলো হুবহু বাস্তবায়ন সম্ভব হলে পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে সঠিক ও অপেক্ষাকৃত জনপ্রিয় নেতৃত্বকে দিয়ে পুরনো নেতৃত্বকে অবসরে পাঠিয়ে,নতুন নেতৃত্ব আনয়ন করতে হবে। মনে রাখাটা জরুরি যে,দীর্ঘদিন একই এলাকায় একজন ব্যক্তিকে দলীয় নেতৃত্বে বহাল রাখলে,সেই এলাকার সংগঠনকে সেইসব নেতারা কুক্ষিগত করে পৈত্রিক সম্পত্তি মনে করা শুরু করেন,পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় তার একক আধিপত্য বজায় রাখতে গিয়ে দলের প্রতিটি স্তরে পকেট কমিটি করে দলকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়।সেইসব নেতা চরম অহংকারী,দাম্ভিক ও স্বৈরাচারী মনোভাবে গড়ে উঠেন।আর এসব নেতাদের উপর অভিমান করে,আবার নেতাদের কাছথেকে চরম অবহেলা ও অনাদরে বহু কর্মীসমর্থক নিরবেই হারিয়ে যায়,আর নতুনরাও এসব অনিয়ম ও স্বেচ্ছাচারীতা দেখে দল তথা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেন।সামান্য একটি উপজেলা কিংবা পৌর কমিটির নেতাদের কাছে নিম্নমানের কর্মীদের সুখ-দুঃখ নিয়ে কথা বলাও হয়ে যায় দুঃসাধ্য।সেখানে সাধারণ মানুষের একজন উপজেলা ও পৌর পর্যায়ের নেতাদের কাছে তাদের কোন সমস্যার কথা জানাতেই কয়েক ঘাট দালাল পাড় হতে হলে,একজন এমপি পর্যন্ত পৌঁছানোর সাধ্য থাকে কার?শহীদ জিয়ার সেই রাজনীতিকে এরা আজ কোথায় নামিয়ে ফেলেছে,সে কথা কি কেউ একটিবারের জন্যও ভেবে দেখেছেন?রাজনীতিকে এরা দাম্ভিক শাসকের নীতি হিসেবে গ্রহণ করলেও,নীতির রাজা হিসেবে গ্রহণ করতে আজও পারেনি।দেশের সাধারণ মানুষের আস্থার ঠিকানা,তাদের বিপদে আপদে সহযোগিতা,সহমর্মিতা আজ শুধুই লোকদেখানো ভাওতাবাজি।আগের দিনে যে,সম্প্রীতির রাজনীতি ছিল,যে মমতা ও ভালবাসার রাজনীতি ছিল,যে মানব প্রেমের রাজনীতির উপর ভিত্তি তৈরি করেছিলেন শহীদ জিয়া,আজ সে-সব শুধুই কথার কথা।সেসব আজ দেশের মানুষ ভাবতেও পারেননা।কিন্তু কেন,এ-সবই সম্ভব হয়েছে কেবল ঐসব উপর থেকে নাজিল হওয়া কমিটির নেতাদের কারণে।এদের মুখের কৃত্রিম হাসি,এদের কৃত্রিম ভাষণ শুনে শুনে সাধারণ জনগণ আজ অতিষ্ঠ,এদের কারণেই আজ রাজনীতির মতো পবিত্র জায়গাটি মানুষ বিশ্বাস করতেও ভয় পাচ্ছেন,এদের কারণেই আজ রাজনীতি পুঁজিবাদী,সুবিধাবাদী,সুবিধাভোগী,সন্ত্রাসী চাঁদাবাজদের নিকট জিম্মি।এই জিম্মি দশা থেকে দেশ ও জাতিকে তথা শহীদ জিয়ার প্রকৃত আদর্শিক রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে।এবং সেই পুনরুদ্ধার অভিযানের নেতৃত্ব দিতে হবে শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরী দেশ নায়ক তারেক রহমানকেই।কারণ তারেক রহমান সেই গুণ ও জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তি,তিনি শহীদ জিয়ার রক্তের ধারক বাহক,তার চোখ মুখে,তার দেহে,তার মুখাবয়বে ফুটে ওঠে ঠিক সেই প্রিয় নেতা শহীদ জিয়ার প্রতিচ্ছবি।আমাদের দৃঢ় বিশ্বাস তারেক রহমান রহমানের বিচক্ষণতা,দূরদৃষ্টি,বিজ্ঞতা ও হৃদয়ের পরিমাপেও অনুভব করা যায়, সেই এক শহীদ জিয়ার প্রতিচ্ছবিই। লেখক- ইলিয়াস কাশেম (সাংবাদিক,কলামিস্ট,কথাসাহিত্যিক ও রাজনৈতিক)।