সিরাজগঞ্জ এনায়েতপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:১৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
সিরাজগঞ্জ এনায়েতপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আল-হেরা মার্কেট ২য় তলা ইসলামী এজেন্ট শাখা এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুর রশিদ শামীম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বেলকুচি শাখার (এভিপি) ম্যানেজার মোঃ আব্দুল মাজেদ প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম। বিশেষ অতিথি ছিলেন বেলকুচি উপজেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল ও এনায়েতপুরে বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ সেলিম রেজা সহ ব্যাংকের গ্রাহক উপস্থিত ছিলেন।