রাজনীতি বিষয়ক প্রবন্ধ

“ষড়যন্ত্র”

২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১:৩৭ পূর্বাহ্ণ
ইলিয়াস কাশেম , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ষড়যন্ত্র একটি জীবন্ত যন্ত্র, এর উদ্ভাবক কোনো বিশেজ্ঞ বিজ্ঞানী নন, এটি উদ্ভাবন করেছেন কিছু বিবেকহীন মানুষ যাদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুসারী হওয়ার কথা। Conspiracy is a living machine, its inventor is not a special scientist, it is invented by some mindless people who are supposed to be social, political and religious followers. Conspiracy ইংরেজি শব্দটি থেকে বাংলা ষড়যন্ত্র শব্দটির আবির্ভাব ঘটেছে। ষড় শব্দের অর্থ সংখ্যা ও যন্ত্র শব্দের অর্থ মেশিন। এই দুইটি শব্দের সমন্বয়ে ষড়+যন্ত্র =ষড়যন্ত্র। সংখ্যা ত্বত্ত্বটি মানুষের ভিতরের আত্ন সংখ্যা আধ্যাতিক ভাববচনে যাকে রিপুর সংখ্যা হিসেবে নিদর্শন করা হয়।আধ্যাতিক শাস্ত্রে মানুষের ভিতরে লুকিয়ে থাকা ছয় রিপু মানুষকে পরিচালিত কিংবা নিয়ন্ত্রণ করে। আর সেই ছয় রিপু যথাক্রমে কাম,ক্রোধ,হিংসা,বিদ্বেষ লোভ ও অহংকার।এই ছয় রিপুকে আধ্যাতিক পরিভাষায় ষড়-রিপু হিসেবে গন্য করা হয়।আর যেহেতু মানুষের ভিতরে লুকিয়ে থাকা এই ষড়-রিপুর সমন্বিত কিংবা যৌথ তাড়নায় মানুষ সঠিক পথ থেকে নিজেকে নিয়ন্ত্রণহীন ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং এই ষড় রিপুর কুমন্ত্রণায় মানুষ তার নিজের স্বার্থে,ক্ষমতা কিংবা প্রতিপত্তির ঘোর নেশায় প্রতিপক্ষের বিরুদ্ধে যাইচ্ছে তাই মিথ্যা রটনার মাধ্যমে তাকে ঘায়েল করে অথবা হত্যা করে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করবার হীন অপচেষ্টায় অবিরাম ভাবে লিপ্ত থাকে, সেই কারণেই একে যন্ত্রের সাথে তুলনা করে এর যৌথ বা সমন্বিত নাম করণ করে একটি শব্দে রূপায়ন করা হয়েছে,যাকে বলা হয় ষড়যন্ত্র। বিজ্ঞানের আবিষ্কার যন্ত্র ও ষড়যন্ত্রের মাঝে বিস্তরপার্থক্য বিদ্যমান।বিজ্ঞানে আবিস্কৃত যন্ত্র জৈবিক নয় রাসায়নিক,আর ষড়যন্ত্র সরাসরি জৈবিক যন্ত্র।একে পরিচালিত করেন স্বয়ং জীব,আর বিজ্ঞান হলো সেই জীবেরই উদ্ভাবনের একটি অংশ।অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্র মানুষের কল্যাণ কিংবা ধ্বংস উভয় পদ্ধতিতেই ক্রিয়াশীল।পাশাপাশি মানুষের ষড়-রিপু দ্বারা পরিচালিত ষড়যন্ত্র একতরফা ভাবে ক্রিয়াশীল মানুষের,রাষ্ট্রের,সমাজের,পরিবারের ও ধর্মের সংবেদনশীল জায়গায়টিতেও ধ্বংসশীল। এই ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ংকর দিক হলো,সে প্রতিপক্ষকে ধ্বংস করতেও যেমন পারদর্শী,ঠিক তেমনি নিজেকে নিজেও ধ্বংস করতে সমপারদর্শী। আর বিজ্ঞানের আবিস্কৃত যন্ত্র যেহেতু রাসায়নিক যন্ত্র,সেহেতু সে তার নিজের ইচ্ছায় ক্রিয়াশীল হতেও অপারগ,আবার নিজের ইচ্ছায় নিজেকে ধ্বংস করতেও অপারগ।এই যন্ত্র চালাতে গেলেও জৈবিক যন্ত্রের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন,সেই সাথে প্রয়োজন জ্বালানী কিংবা বৈদ্যুতিক শক্তির সঞ্চালন। কিন্তু ষড়যন্ত্র মানুষের মাঝে ক্রিয়াশীল হয় মানুষের ষড়-রিপুর প্ররোচনা থেকেই,ষড়যন্ত্র একজন মানুষের মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করতে সক্ষম যে,সেই মানুষটিকে স্বাভাবিক জীবন ব্যবস্থা থেকে সরাসরি অস্বাভাবিক একটি বিপথগামী রাস্তায় অন্ধ ও বিবেগহীন ভাবে উঠিয়ে দেয়।ষড়যন্ত্রকারী একটি সময় তার ষড়-রিপুর নিকট সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে,প্রতিপক্ষকে ধ্বংসের পাশাপাশি নিজের অজান্তেই একটি সময় প্রকৃতির বিচারের মুখোমুখি হয়ে নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। পৃথিবীতে আদম সৃষ্টির সাথে সাথেই আত্নিক যন্ত্রের সংমিশ্রণে ষড়-রিপুরও সৃষ্টি,আর তাই মানব সমাজে এই ষড়যন্ত্রের আবিষ্কার ও প্রচলন প্রয়োগবিধি সেই মানব সৃষ্টির অতি আদিকাল থেকেই চলমান।পৃথিবীতে ডাকসাইটের যত রাষ্ট্র শাসকদের নিয়ে ইতিহাস ও ঐতিহ্য সৃষ্টি হয়েছে,তার প্রায় সবকয়টি পৃথক ইতিহাসের পিছনে এই ষড়যন্ত্রের ভূমিকা একটি বৃহৎ জায়গা জুড়ে দখলে আছে। আমাদের বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এই ষড়যন্ত্র একটি বিশাল পরিসরে জায়গা করে নিয়েছে,যা আজও অনেক বেশি শক্তিশালী হয়ে চলমান। বাংলাদেশের ইতিহাসে দুইটি বৃহৎ ষড়যন্ত্র এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে,যার একটি ভৌগোলিক কিংবা রাষ্ট্রীয় স্বাধীনতা প্রতিবেশী রাষ্ট্র ভারতের করায়ত্ত করবার জন্য,অপরটি এদেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোতে প্রকৃত আদর্শিক নেতৃত্ব ধ্বংস করে একটি অরাজকতা,বিশৃঙ্খলা ও জাতিগত বিভেদ সৃষ্টির সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়ে। একটু গভীর ভাবে ভাবতে গেলে দেখা যায়,এ-দুটি ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী প্রতিবেশী রাষ্ট্র ভারতই।দেশ বিভাগের ঐতিহাসিক সংগ্রামের বহু পূর্ব থেকেই পাকিস্তানের চরম শত্রু এই ভারত। এশিয়ায় তাদের রাজনৈতিক প্রভাব ও আধিপত্যের গুড়ায় প্রথম আঘাতকারী পাকিস্তান ১৯৪৭ এ ভারত থেকে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পান।এরপর থেকেই ভারতের ঘোর শত্রুতে পরিনত হয় পাকিস্তান,আর ৭১ এ এসে সেই ৪৭ এর চরম প্রতিশোধ নেবার একটি বিশেষ সুযোগ সৃষ্টি হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে,যা দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী এক ঐতিহাসিক যুদ্ধের মধ্য দিয়ে আজ স্বাধীন বাংলাদেশ নামে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই থেকে ভারত বাংলাদেশের কথিত বন্ধু হিসেবে নিজেদের জাহির করবার পাশাপাশি,এদেশের আভ্যন্তরীণ রাজনীতি তথা রাষ্ট্র নিয়ন্ত্রণের বহু কূটকৌশলী ষড়যন্ত্র চালু রেখেছে।যে ষড়যন্ত্রের প্রথম পদক্ষেপই ছিলো বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করবার হীন অপচেষ্টা।প্রথম ধাপে শেখ মুজিবকে বাংলাদেশের জনগণের মন থেকে উঠিয়ে দিতে এবং বিদ্রোহী করে তুলতে বিভিন্ন রাজনৈতিক গর্হিত পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করে গনতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করানো হয়।পরবর্তী সময়ে তাদের মিশন সফল হওয়ার সুযোগে ৭৪ এর ১৫ ই আগষ্ট সেনাবাহিনীর কিছু বিদ্রোহী অফিসারদের উস্কে দিয়ে সপরিবারে হত্যা করানো হয়।যাতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ দুঃখিত না হয়ে উল্টো সন্তুষ্ট হয় এবং সমর্থন যোগায়। ফলে বাংলাদেশ নামক সদ্য স্বাধীন দেশটি প্রথম ধাপেই নেতৃত্ব শূন্য হয়ে পড়ে।ভারত মনে করেছিল এরপর বাংলাদেশে তাদের একছত্র অধিপত্য পাকাপোক্ত হয়েছে।কিন্তু পরবর্তীতে খুব বেশি সময় লাগেনি দেশে প্রকৃত আদর্শিক নেতৃত্ব গড়ে উঠতে।৭১ এ যে,মহান সাহসী বিশ্ববিখ্যাত বীরত্বের বাস্তবিক বহিঃপ্রকাশ ঘটিয়ে, পাকিস্তানের সেনাবাহিনীতে চাকরিরত মেজর জেনারেল জিয়াউর রহমান নিজ জন্মভূমি পূর্ব পাকিস্তানকে ভালবেসে নিজের ও পরিবারের জীবনে চরম ঝুঁকি নিয়ে,২৬ শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম বিদ্রোহ করে বাংলাদেশ নামক একটি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।নিজে জীবন বাজী রেখে নেতৃত্ব দিয়ে স্ব শরীরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন,সেই মহাবীর জিয়াউর রহমানই যে,বাংলাদেশের এমন ঘোরতর নেতৃত্ব শূন্য জায়গাটিতে এসে পূনরায় দেশটিকে ভারতীয় ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করবেন,হয়তোবা একথা ষড়যন্ত্রকারীরা চিন্তাও করতে পারেনি। তারপর জিয়াউর রহমানের গভীর দেশপ্রেম ও মানবপ্রেম থেকে মাত্র কয়েক বছরের ব্যবাধানেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে সুনামের সাথে এগিয়ে চলতে থাকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে।সেই সাথে মেজর জেনারেল জিয়াউর রহমানের নিরলস চেষ্টা, অগাধ দেশ ও মানবপ্রেম,সততা ও ন্যায় নিষ্ঠাবান বাস্তবিক জীবন ও রাষ্ট্র পরিচালনা দেখে একদিকে যেমন বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা হিসেবে সাধারণ জনগণের হৃদয় দখলে নিতে সক্ষম হতে থাকেন,ঠিক তেমনি জিয়ার গুণের কথা বিশ্বের আনাচকানাচে ছড়াতে থাকে।এদিকে ষড়যন্ত্রকারীদের চোখের ঘুম হারাম হতে থাকে,কিভাবে জিয়াকে সড়িয়ে ফেলা যায়,তা নিয়ে নির্ঘুম হয়ে পড়ে ষড়যন্ত্রকারী ভারতীয় "র"। যখন দেখা গেলো শেখ মুজিবের মতো জিয়াকে বিপথগামী করার কোন সুযোগই নেই বরং দিন যত যায় জিয়ার জনপ্রিয়তা ততটাই আকাশচুম্বী হতে থাকে এবং জিয়া নিজেও ন্যায় ও সত্যের প্রতি আরও বেশি দৃঢ়তা নিয়ে এগিয়ে চলতে থাকেন।এমন অবস্থায় ষড়যন্ত্রকারীরা সরাসরি জিয়াকে হত্যার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলে,একপর্যায়ে সেই পরিকল্পনার পরিসমাপ্তি ঘটে ১৯৮১ সনের মে মাসের ৩০ তারিখে। এবার ষড়যন্ত্রকারীরা মোটামুটি সফল হয়, বাংলাদেশ হয় দীর্ঘ মেয়াদি নেতৃত্ব শূন্য একটি দেশ। এরপর মাত্র কয়েক মাসে বিভিন্ন নাটকীয়তার অবসান ঘটিয়ে জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদকে ভারতীয় প্রত্যাক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতার মসদনে আসিন করা হয়।যা সরাসরি ভারতীয় Prescription মোতাবেক চলতে থাকে বছরের পর বছর ধরে।এক পর্যায়ে বাংলাদেশের সকল বৃহৎ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ভাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সনে এসে স্বৈরাচার এরশাদের পতন ঘটাতে সক্ষম হন।এরপরের ইতিহাস কমবেশি সবারই মোটামুটি জানা,তাই সেদিকে গিয়ে আর আলোচনা দীর্ঘ করতে চাইনা।৯১ থেকে দেশ মোটামুটি একটি গনতান্ত্রিক ধারায় ফিরে আসলেও আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে সেই পুরনো বন্ধুরূপী শত্রু ভারতীয় ষড়যন্ত্র।কারণ ওদের লক্ষ্য বাংলাদেশকে সবসময় নিজেদের দাস হিসেবে প্রতিষ্ঠিত করা,সেই লক্ষ্য বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাঁধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি এ দেশের সাধারণ মানুষের আস্থা,বিশ্বাস ও ভালবাসা প্রতিষ্ঠিত হয়ে যায় জিয়ার শাসনামল থেকেই।যাকে ভারত কখনও মেনে নিতে পারেনি,সেই হিসেবে শেখ মুজিবের দল আওয়ামিলীগ তাদের বিশেষ অনুগত।তাই ভারতীয় ষড়যন্ত্র সবসময় বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের দল বিএনপির উপর বিরতিহীন ভাবেই চলমান। ৯৬ তে এসে পূনরায় ভারতীয় ষড়যন্ত্রে বিভিন্ন জ্বালাও পোড়াও ও মানুষ হত্যার মতো বিভৎস সন্ত্রাসী কথিত আন্দোলনের মধ্য দিয়ে,সূক্ষ কারচুপি ও জালিয়াতির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামিলীগ তথা শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার হুঃমুঃ এরশাদের সমর্থনে বাংলাদেশের সরকারে এনে নতুন করে ভারতীয় আগ্রাসনের পথ উন্মোচন করা হয়।কিন্তু এদেশের সচেতন নাগরিক সমাজ বিষয়টি খুব সহজেই বুঝতে সক্ষম হন,তাই বাংলাদেশের জনগণ ২০০১ এর জাতীয় সংসদ নির্বাচনে ঘৃণাভরে আওয়ামিলীগকে প্রত্যাখান করে পূনরায় বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করে এক ঐতিহাসিক গনরায়ের প্রতিফলন ঘটান।এরপর শুরু হয় ভারতীয় ষড়যন্ত্রের প্রখরতা বৃদ্ধি, আওয়ামিলীগকে পেশিশক্তি ও বিশাল অর্থের যোগান দিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল ও নৈরাজ্যের দেশ হিসেবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে বিশ্ব দরবারে বিএনপির সুনামক্ষুন্ন করতে অনেকটাই সফল হয়। এরপর ষড়যন্ত্রের বিভিন্ন ডালপালা বিস্তার করে,রক্তক্ষয়ী সন্ত্রাসী তৎপরতাকে গনতান্ত্রিক আন্দোলন বলে অপপ্রচার চালিয়ে দেশকে চরম অস্থির ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ১/১১ তে আবারও সেনাবাহিনীর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ফখরুদ্দীন -মঈনুদ্দিন সরকার গঠন করা হয়।এরপর বিএনপির উপর একতরফা ভাবে সেই ফখরুদ্দীন-মইনুদ্দীনের ১/১১ এর ভারতীয় এজেন্সি সরকার চরম নিপীড়ন করে দলটিকে সাংগঠনিক ভাবে মোটামুটি ভাবে ঘায়েল করার পর ২০০৮ সনের আরেকটি ভারতীয় Prescription এর চরম প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভারতীয় এজেন্ড ও দাস শেখ হাসিনাকে দিয়ে এদেশের ক্ষমতার মসনদ দখলে নেন।দীর্ঘ প্রায় ষোলো বছরে এদেশ থেকে গনতন্ত্রকে নিশ্চিহ্ন করে,সকল প্রকার সংবাদ মাধ্যম ও মিডিয়াকে আওয়ামী তথা ভারতীয় এজেন্সি মালিকানায় ও নিয়ন্ত্রণে নিয়ে,শুরু হয় বিএনপিকে নেতৃত্ব শূন্য করবার হীন অপচেষ্টা।সেই অপচেষ্টায় ভারতীয় এদেশীয় এজেন্ট শেখ হাসিনার আওয়ামিলীগের ক্ষমতা দীর্ঘায়ন করা হয়।এদিকে বিএনপির উপর জুলুম নির্যাতন,হামলা মামলা ও গুম খুনের মধ্য দিয়ে শেখ হাসিনা নিজেকে বিশ্ব সেরা স্বৈরশাসক,ফ্যাসিবাদ কায়েম করে বসেন।তার দম্ভ ও অহংকার এতটাই বৃদ্ধি পায় যে,নিজেকে মনে মনে বাংলাদেশের প্রভূ ভাবতেন বলেই তার ভাবগতিক দেখে মনে করা যেতো।নিজেকে মনে করতেন বিশ্বের সেরা শক্তিধর শাসক হিসেবেও।কিন্তু প্রকৃতির প্রতিশোধ বলে একটি কথা আছে,সে তিনি ভুলেই গিয়েছিলেন হয়তোবা।তাই মহান রব আল্লাহ্ র অশেষ রহমতে ও অলৌকিক ক্ষমতা বলে,খুব সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এদেশের ছাত্র- জনতা ও রাজনৈতিকদের সম্মিলিত রক্তক্ষয়ী ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে,চলতি ইং ২৪ সনের বিগত ৫ আগষ্ট তার অবিশ্বাস্য ও ঐতিহাসিক পতন নিশ্চিত করেছেন। বলছিলাম ষড়যন্ত্রকারী প্রতিপক্ষকে যেমন ধ্বংস করতে পারে,ঠিক তেমনি প্রকৃতির বিচারে একটি সময় নিজেও নিজেকে ধ্বংস করে।বিগত ৫ আগষ্টের ঐতিহাসিক বিজয়ের পর ভারতীয় ষড়যন্ত্র আবার নতুন মোড়কে,নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে বলেই প্রতীয়মান হচ্ছে। দীর্ঘ প্রায় ষোলো বছরে আওয়ামিলীগ স্বৈরশাসক বাংলাদেশে সংবাদ পত্র ও মিডিয়ার ৯৮ ভাগ তাদের কট্টরপন্থী দলীয় সমর্থক ও নেতাদের মালিকানা এবং নিয়ন্ত্রণে নিয়ে,বার বারই স্বৈরশাসককে জায়েজ করবার হীন অপচেষ্টায় লিপ্ত থেকে গর্হিত অপরাধ করেছে,এখনও সেই একই ধারা অব্যাহত আছে। দেশে ইতিমধ্যেই অনেক কিছু পরিবর্তন হয়েছে,হচ্ছেও।কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ পর্যন্ত কেউ নজর দেননি,পাশাপাশি সরকার নিজেও তার উদার পন্থা মনোভাব প্রকাশ করতে গিয়ে এমন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কোনভাবে আমলেই নিচ্ছেন না।উল্টো বর্তমান অস্থায়ী সরকার প্রধান তার স্বভাবসুলভ ভঙ্গিতে "আপনারা যত খুশি আমাদের সমালোচনা করুন,ভুল ধরিয়ে দিন" মর্মে উক্তি প্রকাশ করে আরও একধাপ বাড়িয়ে দিয়েছেন।অস্থায়ী সরকারের এমন বক্তব্য গ্রহণ যোগ্য হতো,যদি দেশের সমস্ত সংবাদ পত্র কিংবা মিডিয়া আওয়ামী মালিকানা অথবা কোন বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মূল লক্ষ্য নিয়ে গড়ে না উঠতে পারতো এবং তাদের মালিকানা ও নিয়ন্ত্রণে না থেকে থাকতো।আর সংবাদ পত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মী ও সাংবাদিকগনও বিগত স্বৈরশাসকের অনুকম্পা ও তার এমপি মন্ত্রীদের সুপারিশেই বেশির ভাগ নিয়োগ প্রাপ্ত। তাই স্বাভাবিক নিয়মেই তারা তাদের নিয়োগ কর্তাদের প্রতি অত্যান্ত সূক্ষভাবে মৌনসমর্থন অব্যাহত রেখেই অতি কৌশলে কাজ করে যাচ্ছেন,একথা বুঝতে খুবটা শিক্ষিত হবার প্রয়োজন আছে বলে মনে হয়না।অর্থাৎ,দেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আওয়ামিলীগ বিতাড়িত হলেও,সংবাদ মাধ্যমের মতো একটি অতি গুরুত্বপূর্ণ জায়গাটি এখনও রয়েছে পরিপূর্ণ তাদের সমর্থিত ও এজেন্সিদের দখলেই।এরাই মূলত বিগত এক-দেড় মাস যাবৎ বিভিন্ন কৌশলে গুজব ও প্রপাগাণ্ডা চালিয়ে বাংলাদেশের একমাত্র আওয়ামিলীগ ব্যতীত সকল রাজনৈতিক দলগুলোকে ব্যাপক ভাবে বিতর্কিত করবার একটি প্রকল্প সফল করতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপাতত অস্থায়ী সরকারের কিছুটা সাফাই গাওয়া এদের একটি সূক্ষ কৌশল হিসেবেই প্রতীয়মান হচ্ছে।কারন এরা জানে একটি সরকারকে কিভাবে বেকায়দায় ফেলতে হয়।ধিরে ধিরে এরা এদের সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, এক্ষেত্রে একেক সময় একেক রাজনৈতিক দলকে এরা কৌশলগত ও দৃশ্যমান কিছুটা সমর্থন দিয়ে যাচ্ছেন,পাশাপাশি আবার একই সূত্র অবলম্বন করে তাদের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছেন।এটাকে ইংরেজিতে বলা হয় mixed politics.এটা মূলতঃ এজেন্সিদের মূল এজেন্ডা বাস্তবায়নের internal position এ রেখে পরিস্থিতি ঘোলাটে করবার একটি সূক্ষ কৌশল।এরপর মূল শক্তিগুলোকে ছত্রভঙ্গ করা সফলভাবে সম্পন্ন হলেই রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিকে দুর্বল করা সহজ হয়।আর রাষ্ট্রের নিয়ন্ত্রণক শক্তিকেও উপরোল্লিখিত একই সূত্রে এজেন্সিগুলোর প্রতি উদার কিংবা সহানুভূতি আদায় করতে সক্ষম হয়।আর এভাবেই খুব ধির স্বস্থিরে এগিয়ে চলে তাদের কার্যক্রম।একাজ গুলোতে তাড়াহুড়া করা Publication politics এ নেই।এরকম Project বাস্তবায়নের ক্ষেত্রে সময় নির্ধারণ করা থাকে না,তবে একটি আনুমানিক Time target অবশ্যই মনে মনে স্থির করা থাকে,কিন্তু সেটাও Fixed time হিসেবে ধরে নেয়া হয়না।যাইহোক,বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এরকম একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়টিকে দায়িত্বশীল কোন মহল পাত্তাই দিতে চাচ্ছেন না,যেটার মাসূল একটি সময় অনেক বড়মাপের গুনতে হতে পারে। তাই বলে আমার বক্তব্যকে কেউ বাক স্বাধীনতা পরিপন্থী মনে করবেননা,কারণ এই বাক স্বাধীনতার জন্য আমি নিজেও একজন সচেতন সংগ্রামী।কিন্তু বাক স্বাধীনতার অর্থ কখনও একপাক্ষিক কিংবা একদলীয় নিয়ন্ত্রণে বিশ্বাসী কোন বিষয় নয়।এখানেও আমার বক্তব্য সেই লক্ষ্যকে সামনে নিয়েই স্পষ্ট করা।যেমন বিগত দিনে আওয়ামী স্বৈরশাসক মুখে গনতন্ত্রের কথা বলে ফেনা তুলে ফেললেও,বাস্তবে গনতন্ত্র ছিলো একপাক্ষিক ও সম্পূর্ণ একদলীয় নিয়ন্ত্রণে।সেই গনতন্ত্র আর পৃথিবীব্যাপী প্রচলিত গনতন্ত্র যেমন সম্পূর্ণ বিপরীত মুখী,ঠিক তেমনি বাংলাদেশের স্বৈরাচার পতন হলেও বাক স্বাধীনতাও এখনও রয়েছে একপাক্ষিক ও একদলীয় নিয়ন্ত্রণেই।এ থেকে খুব সহজেই অনুমেয় যে,আমরা বিগত ৫ আগষ্ট যে, নতুন স্বাধীনতা অর্জন করেছি অসংখ্য ছাত্র-জনতার সম্মিলিত রক্তদানের মধ্য দিয়ে,সেই স্বাধীনতায় এখনও গনতন্ত্র যেমন রয়েছে বহুদূরে,সেই সাথে সংবাদ পত্র ও মিডিয়াও রয়েছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামিলীগের পরিপূর্ণ নিয়ন্ত্রণেই।এখানে স্বাধীনতা বলতে আমাদের এটুকুই আপাত দৃশ্যমান অর্জন যে,আমরা এখন একটি গনতান্ত্রিক নির্বাচনের আশা করতে পারছি,যা বিগত প্রায় ষোলো বছর সেই আশাটি করাও ছিলো অপরাধ! আজ যারা আওয়ামিলীগের পতন দেখে বেশি উল্লাসে মজে রয়েছেন,তাদের জন্য আমার এ বার্তা মনোকষ্টের কারণ হবে কি-না জানি না।তবে বাস্তবতাকে কখনও আমি স্বপ্নের সাজে সাজাতে পছন্দ করিনা,আর করিনা সমর্থনও।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদারদের একটি বড় অংশই আওয়ামী ছাত্রলীগের অন্ধ সমর্থক,তারাও আমার আজকের এ প্রবন্ধে উপরোল্লিখিত সংবাদ পত্র ও মিডিয়ার মতোই অতি কৌশলে তাদের মূল লক্ষ্যকে গোপনে রেখে অন্তর্বতীকালীন সরকার ও জাতিকে বিভ্রান্ত ও বিভক্তি করবার চেষ্টা নিয়ে এগিয়ে চলছেন ধীরগতিতে।এদের আরেকটি অংশ ইতিমধ্যেই জামাতকে দিয়ে নতুন করে ভারত প্রেমের একটি দৃশ্যমান কৌশলী টোপ গিলাতে কিছুটা সফলতা অর্জনের চিন্তা করতেও চেষ্টা করছেন,পাশাপাশি মাজার ভাঙ্গার মতো গর্হিত কাজে কিছু উগ্রবাদীদের উস্কে দিয়ে নিজেদের মধ্যে একটি চরম বিদ্বেষ ও রক্তক্ষয়ী ভাঙ্গন ও বিভক্তির কাজেও অনেকটা সফল হয়ে উঠেছে।গুজব ও প্রপাগাণ্ডা এতটা বিস্তৃত লাভ করাতে সক্ষম হয়েছে যে,মাত্র দেড়মাসেরও কম সময়ের মধ্যে জাতিকে আবার নতুন করে শংকাগ্রস্থ ও আতংকিত করেও ফেলেছে অনেকটাই। এদিকে প্রতিবেশী চিরশত্রু ভারতও লেগেই আছে কিভাবে বাংলাদেশে একটি নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেই লক্ষ্য নিয়ে।এতগুলো ঝামেলা একটি অস্থায়ী ও অনির্বাচিত সরকারের পক্ষে সামাল দেয়া কতটা সম্ভব,এখন এটিই সবচেয়ে বড় চিন্তার বিষয়। পরিশেষে বলবো,ষড়যন্ত্র এখনও থেমে নেই বরং পূর্বের যেকোনো সময়ের চেয়ে অপেক্ষাকৃত ষড়যন্ত্র এখন আমাদের দেশের উপর আরও বেশি শক্তিশালী রূপে ফিরে এসেছে।এ গভীর ষড়যন্ত্র রুখে দিতে হলে এইমুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ছোট বড় সকল রাজনৈতিক দলগুলোকে একই কাতারে দাঁড়িয়ে ডঃ মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বধীন অন্তর্বতীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাওয়া।পাশাপাশি নিজেদের মহান দেশপ্রেমের ব্রত নিয়ে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে জাতীয় ঐক্যকে আরও বেশি শক্তিশালী করা।এখন বিভেদ বা বিভক্তির সময় নয়,কোন দল আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন হবে,সেই সিদ্ধান্ত একান্তই দেশের সাধারণ মানুষের উপর ছেড়ে দেয়াটাই হবে নতুন স্বাধীনতার সবচেয়ে বড় সফলতা।আমরা আমাদের হারিয়ে যাওয়া গনতন্ত্রকে স্বচ্ছ ও স্ববল রূপে পূনরায় ফিরে পেতে,সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ঐক্য সৃষ্টি করতে আসনু সবাই মিলে বদ্ধপরিকর ও প্রতিজ্ঞাবদ্ধ হই। লেখক-ইলিয়াস কাশেম: সাংবাদিক,কলামিস্ট ও কথাসাহিত্যিক)।