সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালে তারেক রহমান

২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল এনায়েতপুর, চৌহালী ও বেলকুচি শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শহীদ পরিবার এবং গুরুতর আহতদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়াল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক মোঃ তারেক রহমান, বলেন বাংলাদেশ কিংবা যে কোন দেশেই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগনের সরকার তাই জনগণ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, এবং রাখবে, তিনি আরও বলেন সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে এর কিছু আলামত স্পষ্ট হয়ে উঠেছে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবু স্বৈরশাসন মেনে নেয় না, এনায়েতপুর তার অনন্য উদাহরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ সময় রিজভী বলেন ১৬ বছর পর বাংলাদেশে মহিলা ফেরাউনের রাজত্ব থেকে আমরা বেড়িয়ে এসেছি। ২০২৪ সালের ৪ ই আগস্ট আপনারা এনায়েতপুরের বীর সন্তানরা বুক উচিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জের অহংকার জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের উপদেষ্টা ড: এম. এ মুহিত। এ সময় উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাবা রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আব্দুর জব্বার বাবু, সাধারণ সম্পাদক মির্জা মুরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মনজুরুর রহমান মঞ্জু সরকার। এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মন্টু সরকার, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক বিজয় আহমেদ রেজাউল সরকার, রবিউল সরকার, সোনাউল্লাহ সরকার সহ আরো প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।