বেগম জিয়া’র রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে দোয়া মাহফিল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও চিকিৎসাধীন সকলের সুস্থতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় নরসিংদী শিশু একাডেমীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি, বি.জি. রশিদ নওশের সভাপতিত্ব। অনুষ্ঠানে উদ্বোধন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন মাস্টার সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা বিএনপি। শিবপুর উপজেলার সভাপ,আবুল হারিস রিকাবদার (কালা মিয়া),এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা পরিবারের সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন কাজলসহ আরোও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।