ঝিনাইদহে প্রায় ১২ লাখ ভেড়া ও ছাগলকে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা দেওয়া হচ্ছে
ঝিনাইদহে বিনামূল্যে ১১ লাখ ৮৯ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান করা হচ্ছে। সোমবার সদর উপজেলার কুঠিদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরি। এ সময় জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ, এস, এম আতিকুজ্জামান। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, জেলা মৎস অফিসার মোঃ ফরিদুর রেজা, ছাগল উন্নয়ন খামারের প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম সাদ্দাম হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল। কুঠিদূর্গাপুর গ্রামের খামারি ছানোয়ার জানান, বর্ষার সময় ছাগলের পিপিআর রোগ বেশি দেখা দেয়। আমরা এই টিকা দিতে গিয়ে গ্রামের ডাক্তারের প্রতিটা ছাগল বাবাদ ৫০ থেকে ১০০ টাকা দেওয়া লাগে। আবার ডাক্তারকে ডাকলে সময়মতো আসতে চাইনা। তবে আজ জেলা থেকে প্রাণিসম্পদের অফিসাররা গ্রামে এসে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা গোরের জন্য টিকা দিচ্ছেন। এতে ছাগল পালকরা উপকৃত হবেন। ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ, এস, এম আতিকুজ্জামান বলেন, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপি পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মসূচীর অংশ হিসেবে জেলাতে ১১ লাখ ৭৮ হাজার ৩১৫টি ছাগল ও ১১ হাজার ৪শ' ভেড়াকে এই টিকা প্রদান করা হবে।