শ্রীপুরে বাল্যবিবাহ বন্ধের দাবিতে আলোচনা সভা

৯ অক্টোবর, ২০২৪ | ১০:২৮ অপরাহ্ণ
মোঃ শহিদুল ইসলাম, গাজীপুর প্রতিনিধ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এর সামনের হল রুমে বাল্যবিবাহ বন্ধের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাবা তাসলিমা আক্তার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। শ্রীপুর উপজেলা ১৪ জন কাজীর সমন্বয়ে --- নারী ও শিশু কল্যাণ সমিতির সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সবায় শ্রীপুর উপজেলার ১৪ জন কাজীগনের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন এবং তারা প্রতিশ্রুতি দেন। শ্রীপুর উপজেলা কে ১০০% বাল্যবিবাহ মুক্ত করতে তারা সক্ষম হবেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন কোন কাজী যদি বাল্যবিবাহ কে সমর্থন দেন। অথবা দুই নম্বরী করার চেষ্টা করেন। তদন্ত সাপেক্ষে উপযুক্ত প্রমাণ পেলে তাদের নিবন্ধন বাতিল করতে আমরা বাধ্য থাকিবো। পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।